1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
রায়গঞ্জে ধান কাটায় বাধা ও হয়রানির অভিযোগে ভূমিহীনদের সংবাদ সম্মেলন - নব দিগন্ত ২৪
শনিবার, ২০ জুন ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
সর্বশেষ :
ডিমলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে একই পরিবারের দুই শিশুর মৃত্যু নওগাঁ জেলা পুলিশের গত মধ্যরাতে বড় ধরনের মাদকবিরোধী অভিযান : বিপুল পরিমাণ মাদকদ্রব্য ৯০ কেজি গাজা (যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা), সহ দুইজন বড় মাদক ব্যবসায়ী গ্রেফতার সলঙ্গায় জমে উঠেছে কোরবানীর গরু- ছাগলের হাট জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য বেনাপোল বড়আঁচড়ায় ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী হৃদয়ের ১০ বছর কারাদণ্ড আদমদীঘি উপজেলায় ঝুঁকিপূর্ণ ৩ ভবনে চলে দাপ্তরিক কাজ, নেই প্রধান ৬ কর্মকর্তা

রায়গঞ্জে ধান কাটায় বাধা ও হয়রানির অভিযোগে ভূমিহীনদের সংবাদ সম্মেলন

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ৫৬ বার পড়া হয়েছে

জি,এম স্বপ্না,সিরাজগঞ্জ :
সিরাজগঞ্জের রায়গঞ্জে ধান কাটায় বাধা,মিথ্যা মামলা ও হয়রানীর অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে ভূমিহীন সংগঠনের সদস্যরা। 
আজ শনিবার (২৫ এপ্রিল) সকাল ১১টায় রায়গঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এ সংবাদ সম্মেলনে ধানগড়া ইউনিয়ন ভূমিহীন সমিতির ভুক্তভোগী কৃষকেরা প্রশাসনের সহযোগীতা কামনা করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ধানগড়া ইউনিয়ন ভূমিহীন সাংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক আল আমিন শেখ বলেন,তাঁরা দীর্ঘদিন ধরে সোনাইডাঙ্গা বিলে চাষাবাদ করে জীবিকা নির্বাহ করছেন।জমিটি পরিত্যক্ত হওয়ায় সরকারি সম্পত্তি হিসেবে বিবেচিত এবং এ নিয়ে আদালতে একটি মামলা বিচারাধীন রয়েছে।এ ছাড়াও আদালত বিবাদীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞাও জারি করেছেন বলে তিনি জানান।
সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয়,আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও প্রভাবশালী জোতদার গোলাম হোসেন ও তাঁর লোকজন ধান কাটতে বাধা দিচ্ছেন।একই সঙ্গে ভূমিহীনদের বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দিয়ে হয়রানী করা হচ্ছে।এতে তারা আর্থিক ও মানসিকভাবে চরম সংকটে পড়েছেন। নিয়মিত আদালতে হাজিরা দিতে গিয়ে দুর্ভোগও বাড়ছে।
আরও অভিযোগ করা হয়,এর আগে কয়েক দফা ভূমিহীন পরিবারের সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এসব হামলায় অনেকে আহত হয়ে স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণ করেছেন।
এ অবস্থায় প্রশাসনের কাছে শান্তিপূর্ণভাবে ধান কাটার সুযোগ নিশ্চিত করা এবং দায়ের করা মামলা প্রত্যাহারের দাবী জানান ভুক্তভোগীরা।
সংবাদ সম্মেলনে ধানগড়া ইউনিয়ন ভূমিহীন সমিতির আঞ্চলিক কমিটির সভাপতি রহমত আলী,‘নিকেরা করি’ সংস্থার রায়গঞ্জ উপজেলা অঞ্চল সমন্বয়ক আছাবুর রহমান,সংস্থাটির রাজশাহী বিভাগীয় প্রশিক্ষক ইদ্রিস আলীসহ ভূমিহীন সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট