1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
রায়গঞ্জে ২০০ গ্রাহকের টাকা নিয়ে উধাও সৌদি-বাংলা ইনভেস্টমেন্ট এনজিও। - নব দিগন্ত ২৪
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
সর্বশেষ :
সলঙ্গায় জমে উঠেছে কোরবানীর গরু- ছাগলের হাট জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য বেনাপোল বড়আঁচড়ায় ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী হৃদয়ের ১০ বছর কারাদণ্ড আদমদীঘি উপজেলায় ঝুঁকিপূর্ণ ৩ ভবনে চলে দাপ্তরিক কাজ, নেই প্রধান ৬ কর্মকর্তা আদমদীঘিতে বিশেষ অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার, উদ্ধার ভাংপাতা শার্শার বেলতলা বাজারে অপরিপক্ক হিমসাগরের ছড়াছড়ি : কেমিক্যাল ছিটিয়ে পাকানো হচ্ছে আম

রায়গঞ্জে ২০০ গ্রাহকের টাকা নিয়ে উধাও সৌদি-বাংলা ইনভেস্টমেন্ট এনজিও।

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: সোমবার, ১৯ মে, ২০২৫
  • ১৭৩ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জের রায়গঞ্জের সাহেবগঞ্জ জিআর কলেজ, হাটিকুমরুল ও সলঙ্গা এলাকায় সৌদি-বাংলা ইনভেস্টমেন্ট ফাউন্ডেশন এনজিও খুলে প্রায় ২০০ জন গ্রাহকের সঞ্চয় করা টাকা নিয়ে উধাও হয়েছে বলে অভিযোগ পাওয়া যায়। গতকাল রবিবার বিকেলে ঘটনা জানাজানি হলে উক্ত শাখা গুলোয় গ্রাহকরা টাকার জন্য ভিড় করেন। ঘটনা সূত্রে জানা যায়, গ্রাহক প্রতি ৪০ হাজার টাকা সঞ্চয় নিয়ে ৫০ -৯০হাজার টাকা লোনের প্রলোভন দেখিয়ে প্রায় ৮০ লাখ টাকা হাতিয়ে নেয় অভিযুক্ত এনজিও।
প্রতারিত গ্রাহকদেরর অভিযোগ সূত্রে জানা যায়,উক্ত এনজিওর কথিত এমডি হারুনর রশিদ বাদশা প্রায় দেড় মাস আগে ভিন্ন ভিন্ন জায়গায় ভুয়া প্রতিষ্ঠান খুলে স্থানীয় কিছু বেকার লোকজনকে মাঠকর্মী নিয়োগ দিয়ে কার্যক্রম চালিয়ে যায়। রবিবার বিকেলে শেরপুর এলাকা থেকে প্রায় ৫/ ৬ জন গ্রাহক প্রতারণার শিকার হয়ে অত্র শাখায় আসেন। মুলত তখনি এলাকার গ্রাহকরা উক্ত এনজিওর প্রতারনার বিষটি জানতে পারেন।
এ বিষয়ে ভুক্তভোগী ফজলুল হক বলেন, হাটিকুমরুলের এই ভবনে দেড় মাস আগে এনজিও খুললেও, আমি ১৫ দিন আগে ৪০ হাজার টাকা সঞ্চয় জমা দিয়েছিলাম ৯০ হাজার টাকা লোন পাওয়ার আশায়। কিন্তু এখন দেখছি প্রতিষ্ঠানটি ভুয়া।
এতে জনগণ উত্তেজিত হলে ঘটনা স্থলে সলঙ্গা থানা পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করেন।
এ বিষয়ে সলঙ্গা থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবিরের সাথে মুঠোফোনে যোগাযোগ করে কাওকে আটকের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কাওকে আটক করা হয়নি কোনো লিখিত অভিযোগ পাইনি তাই কোনো মামলা হয়নি।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট