1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
রূপসায় জোরপূর্বক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেফতার জিল্লুর রহমান ষ্টাফ রিপোর্টার খুলনা ঃ খুলনার রূপসায় ৫'ম শ্রেণির এক ছাত্রীকে (১১)ধর্ষণের অভিযোগে ইয়াহিয়া শেখ (৪৪) নামে স্কুলের প্রধান শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। - নব দিগন্ত ২৪
রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
ডিমলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে একই পরিবারের দুই শিশুর মৃত্যু নওগাঁ জেলা পুলিশের গত মধ্যরাতে বড় ধরনের মাদকবিরোধী অভিযান : বিপুল পরিমাণ মাদকদ্রব্য ৯০ কেজি গাজা (যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা), সহ দুইজন বড় মাদক ব্যবসায়ী গ্রেফতার সলঙ্গায় জমে উঠেছে কোরবানীর গরু- ছাগলের হাট জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য বেনাপোল বড়আঁচড়ায় ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী হৃদয়ের ১০ বছর কারাদণ্ড আদমদীঘি উপজেলায় ঝুঁকিপূর্ণ ৩ ভবনে চলে দাপ্তরিক কাজ, নেই প্রধান ৬ কর্মকর্তা

রূপসায় জোরপূর্বক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেফতার জিল্লুর রহমান ষ্টাফ রিপোর্টার খুলনা ঃ খুলনার রূপসায় ৫’ম শ্রেণির এক ছাত্রীকে (১১)ধর্ষণের অভিযোগে ইয়াহিয়া শেখ (৪৪) নামে স্কুলের প্রধান শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ৯০ বার পড়া হয়েছে

২০ জুলাই রবিবার ২০২৫ উপজেলার ৪নং টিএসবি ইউনিয়নের স্বল্প বাহিরদিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার
করা হয়। সে ওই এলাকার আকবর শেখের ছেলে।সে আঁড়মই পাঁচানি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে উক্ত প্রধান শিক্ষক পঞ্চম শ্রেণির ওই ছাত্রীকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। সর্বশেষ গত ১৬ জুলাই বেলা ১১ টা ৩০ মিনিটে প্রতিদিনের মতো ওই শিশুটি স্কুলে যায়।

টিফিনের জন্য ১টা ২৫ মিনিটে বিরতি দিলে স্কুলের ছাত্র-ছাত্রীরা যে যার মতো খাবার খাওয়ার জন্য পাশের দোকান গুলোতে যায়। অনেকেই স্কুলের রুমে বসে দুপুরে খাওয়া দাওয়া করতে থাকে।

ওই সময় মেয়েটি স্কুলের টয়লেটে গেলে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াইয়া শেখ তাকে জোরপূর্বক ধর্ষণ করে। শিশুটি তখন বাকি ক্লাসগুলি না করে বাড়িতে চলে যায় এবং পরিবারকে জানায়।

পরিবারের সদস্যরা হতাশাগ্রস্ত হয়ে পড়ে এবং রূপসা থানার অফিসার ইনচার্জকে বিষয়টি অবহিত করে।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষে শিশুটির পিতা বাদী হয়ে রূপসা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

তাৎক্ষণিকভাবে রূপসা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান এবং রূপসা থানার সেকেন্ড অফিসার এসআই জাহিদুল ইসলাম সুকৌশলে প্রধান শিক্ষককে আটক করেন।

এ ব্যাপারে রূপসা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, পুলিশ আসামিকে কোর্ট হাজতে প্রেরণ করেছে এবং শিশুটি শারীরিক পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি বিভাগে প্রেরণ করেছে।

এ ঘটনায় অত্র বিদ্যালয়ের শিক্ষক ছাত্র”ছাত্রী সহ উপজেলার সকল প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং শিক্ষকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট