1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
শতভাগ আশা নিয়ে বিএনপিদলীয় মনোনয়ন প্রত্যাশী সংসদীয় ৮৫, যশোর-১ শার্শা আসনে খায়রুজ্জামান মধু'র গণসমাবেশ - নব দিগন্ত ২৪
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
সর্বশেষ :
পুলিশ সুপার মহোদয়ের ট্রাফিক অফিস, যশোরের বার্ষিক পরিদর্শন যশোর সুপারের কার্যালয়ে এএসআই (নিরস্ত্র) হতে এসআই (নিরস্ত্র) পদে পদোন্নতি প্রাপ্ত হওয়ায় র‌্যাংক ব্যাজ পরিধান ডিমলায় নব নির্বাচিত সংসদ সদস্যর ঈদ পূর্ণমিলনী সভা অনুষ্ঠিত বগুড়ায় ছুরিকাঘাতে বিএনপি কর্মী নিহত রাজৈরে ফল ব্যবসায়ী জাকির শেখকে কুপিয়ে হত্যার অভিযোগ, জেরে বসতবাড়িতে আগুন। হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে ঈদে বিনোদন প্রেমীদের ভীড় যশোর নাভারনে ১৭ বছর পর ফের সচল হচ্ছে ঐতিহ্যবাহী পশুর হাট খুলনা পুলিশ সুপারের কার্যালয় পদোন্নতিপ্রাপ্ত সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিয়ে সম্মাননা প্রদান হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে ঈদে বিনোদন প্রেমীদের ভীড় সলঙ্গায় বিধবাকে সমাজচ্যুত করার অভিযুক্ত প্রভাবশালী সৎ ছেলে-নাতি

শতভাগ আশা নিয়ে বিএনপিদলীয় মনোনয়ন প্রত্যাশী সংসদীয় ৮৫, যশোর-১ শার্শা আসনে খায়রুজ্জামান মধু’র গণসমাবেশ

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ১৫৮ বার পড়া হয়েছে

মনা যশোর জেলা প্রতিনিধিঃ
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সংসদীয় ৮৫, যশোর-১ (শার্শা) আসনে বাড়তে শুরু করেছে রাজনৈতিক উত্তাপ। দীর্ঘদিন পর ভোটাধিকার ফিরে পাওয়ার প্রত্যাশায় সবার মধ্যে উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। এ আসনে বিএনপি’র চারজন এবং জামায়াতে ইসলামীর একজন প্রার্থী প্রচার-প্রচারণায় নেমে পড়েছেন। মনোনয়ন প্রত্যাশীরা প্রতিটি ইউনিয়ন, পৌরসভা ও ওয়ার্ড পর্যায়ে সমাবেশ মিছিল মিটিংসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে সরগরম হয়ে আছেন।

যশোর-১ (শার্শা) আসনের ১১টি ইউনিয়নে মোট ভোটকেন্দ্র ১০২টি। মোট ভোটার সংখ্যা দুই লাখ ৯৯ হাজার ২৮০ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ পাঁচ হাজার ৪৪০ জন এবং নারী ভোটার সংখ্যা এক লাখ ৪৮ হাজার ৮৮৩ জন।

বিএনপি’র পক্ষে মনোনয়ন প্রত্যাশী হিসেবে মাঠে রয়েছেন যশোর জেলার শার্শা উপজেলা বিএনপি’র প্রধান উপদেষ্টা প্রবীণ রাজনীতিবীদ খায়রুজ্জামান মধু,দলের সাবেক কেন্দ্রীয় দফতর সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি,শার্শা উপজেলা বিএনপি’র সভাপতি-আবুল হাসান জহির এবং সাধারণ সম্পাদক-নুরুজ্জামান লিটন। অপরদিকে রয়েছেন জামায়াতে ইসলামী’র একক প্রার্থী মাওলানা আজিজুর রহমান।

আজ আমরা খায়রুজ্জামান মধু’র কর্মী সমাবেশের কথা তুলে ধরার চেষ্টা করেছি। খায়রুজ্জামান মধু দীর্ঘদিন যাবৎ বিএনপিদলীয় কর্মকান্ডের সাথে জড়িত রয়েছেন। ফ্যাসিষ্ট আওয়ামী সরকার আমলে

তিনি গত ১৭বছর নানাভাবে মামলা হামলার শিকার হয়েছেন, জেল খেটেছেন কয়েকবার। তিনি দলের জন্য নিবেদিত প্রাণ। বিগত সরকারের আমলে প্রশাসন দ্বারা নানাভাবে হয়রানির শিকার হয়েছেন।

তিনি ওয়ান-ইলেভেনের সময় সেনাবাহিনীর হাতে নির্যাতনের শিকার হয়েছেন। তা ছাড়া গত ১৭ বছরে তিনি বাড়িতেই থাকতে পারেননি। জেলখানাই যেন ছিল তার বাড়ি। তিনিও এবার এ আসন থেকে বিএনপির মনোনয়ন চান। এজন্য তিনি সাধারণ মানুষের কাছে সারাক্ষণ ছুটে বেড়াচ্ছেন।

এরই ধারাবাহিকতায় শুক্রবার(৩১ অক্টোবর) বিকাল সাড়ে ৩ টার দিকে শার্শা উপজেলা পরিষদ সংলগ্ন শার্শা বিএনপি কার্যালয়ের সম্মুখে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন,তারেক রহমানের ঐতিহাসিক সাক্ষাৎকার প্রচার ও ঐক্যবদ্ধ ভাবে ধানের শীষ’কে বিজয়ী করার লক্ষ্যে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শার্শা’র ১১টি ইউনিয়নের শত শত নেতা-কর্মী নারী-পুরুষ এ সমাবেশে যোগ দেন।

সমাবেশে খাইরুজ্জামান মধু বলেন, ফ্যাসিষ্ট আওয়ামী সরকারের আমলে তিনি নানাভাবে হামলা-মামলার শিকার হয়েছেন। বিগত সরকারের আমলে নেতাকর্মীদের আগলে রেখেছেন তিনি। পাশে থেকেছেন সারাক্ষণ। এবারের নির্বাচনে বিএনপি থেকে তিনি প্রার্থী হোক, এমনটা প্রত্যাশা করে শার্শাবাসী। সংসদ নির্বাচনে দল যাকে যোগ্য মনে করবে তাকেই দলীয় ব্যানারে নির্বাচন করার টিকিট দিবেন। তবে,আমি শতভাগ আশাবাদী দল আমাকে মনোনিত করবেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট