1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
শার্শা উপজেলায় বাগআঁচড়া ইউনিয়নের সামটা গ্রামে অসহায় মা-মেয়ের সরকারি চাল আত্মসাত: আওয়ামীলীগের সভাপতি লিয়াকত আলীর বিরুদ্ধে - নব দিগন্ত ২৪
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

শার্শা উপজেলায় বাগআঁচড়া ইউনিয়নের সামটা গ্রামে অসহায় মা-মেয়ের সরকারি চাল আত্মসাত: আওয়ামীলীগের সভাপতি লিয়াকত আলীর বিরুদ্ধে

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ১৬৮ বার পড়া হয়েছে

মনা যশোর প্রতিনিধিঃ
যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের সামটা গ্রামে দীর্ঘদিন ধরে ভিজিডি (ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট) কর্মসূচির আওতায় তালিকাভুক্ত এক অসহায় মা ও মেয়ের চাল আত্মসাতের অভিযোগ উঠেছে ইউনিয়ন পরিষদের সদস্য ও স্থানীয় আওয়ামী লীগের সভাপতি লিয়াকত আলীর বিরুদ্ধে। অবশেষে সোমবার স্থানীয় জনতার ধাওয়ায় তিনি পালিয়ে যান।

স্থানীয়রা জানান, ইউপি সদস্য লিয়াকত আলী দুই বছর আগে সামটা গ্রামের গৃহবধূ সাজেদা খাতুন ও তার মেয়ে সাবিকুন নাহারের নামে ভিজিডি কার্ড ইস্যু করান। সেই কার্ড ব্যবহার করে প্রতি মাসে ৬০ কেজি করে চাল নিজেরা আত্মসাৎ করে আসছিলেন তিনি। বিষয়টি দীর্ঘদিন কারও জানা ছিল না। গত ছয় মাস ধরে ভিজিডি চাল বিতরণ বন্ধ ছিল।

সম্প্রতি ইউনিয়ন পরিষদ থেকে সাজেদা ও তার মেয়েকে ফোন করে চাল নিতে বলা হয়। এতে তারা বিস্মিত হন এবং পরিষদে গিয়ে জানান, তারা কোনো চাল পাননি। অনুসন্ধানে জানা যায়, তাদের নামে বৈধ ভিজিডি কার্ড রয়েছে এবং গত কয়েক মাসের চাল উত্তোলনও হয়েছে। বিষয়টি জানাজানি হলে ইউনিয়ন পরিষদ থেকে তাদের কাছে ১২ বস্তা চাল বুঝিয়ে দেওয়া হয়।

তবে চাল নিতে গেলে বাধা দেন লিয়াকত আলী। তিনি জোরপূর্বক সেই চাল নিজের বাড়িতে নিয়ে যান। বিষয়টি সোমবার সকালে এলাকায় জানাজানি হলে ক্ষুব্ধ জনতা তার বাড়ি ঘেরাও করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জনরোষের মুখে লিয়াকত আলী পালিয়ে যান।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম রবিউল ইসলাম বলেন, এটি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক বিষয় হলেও খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ গিয়ে চাল উদ্ধার করে ভুক্তভোগীদের বুঝিয়ে দিয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট