1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
শার্শা উপজেলার উলশী ১ নং ওয়ার্ডের জিয়া’র খালপাড় নিহত মাসুম বিল্লাহর বাড়িতে বিএনপির নেতা মফিকুল হাসান তৃপ্তি পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান - নব দিগন্ত ২৪
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

শার্শা উপজেলার উলশী ১ নং ওয়ার্ডের জিয়া’র খালপাড় নিহত মাসুম বিল্লাহর বাড়িতে বিএনপির নেতা মফিকুল হাসান তৃপ্তি পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ১৯৩ বার পড়া হয়েছে

মোশারেফ হোসেন যশোর জেলা প্রতিনিধিঃ
আজ শুক্রবার, ১৭ই অক্টোবর ২০২৫, শার্শার কৃতি সন্তান, কেন্দ্রীয় বিএনপি’র সাবেক দফতর সম্পাদক ও সাবেক সংসদ সদস্য জননেতা জনাব মফিকুল হাসান তৃপ্তি উলাশী ১ নং ওয়ার্ডের জিয়া’র খালপাড় এলাকায় ছিনতাইকারীর হাতে নিহত মাসুম বিল্লাহর বাড়িতে যান। তিনি পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান, হত্যাকাণ্ডের উপযুক্ত শাস্তির আশ্বাস দেন এবং তাৎক্ষণিকভাবে সার্কেল এএসপি-কে ফোন করে মামলার অগ্রগতির বিষয়ে খোঁজখবর নেন।

এসময় তিনি উলাশী পূর্বপাড়ার পরলোকগমনকারী তপন কুমারের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন ও তাঁদের খোঁজখবর নেন।

এছাড়াও তিনি উলাশী গিলাপোল ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি, অসুস্থ তৈয়ব আলীর বাড়িতে গিয়ে তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন।
এরপর তিনি একই গ্রামের সংখ্যালঘু খ্রিস্টান ও হিন্দু সম্প্রদায়ের কয়েকটি পরিবারের বাড়িতেও যান, তাঁদের খোঁজখবর নেন।

এ সময় মফিকুল হাসান তৃপ্তি এলাকাবাসীর হাতে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা “৩১ দফা সংস্কার কর্মসূচি” সম্পর্কিত লিফলেট বিতরণ করেন, যাতে সাধারণ মানুষ বিএনপি’র জনকল্যাণমূলক অঙ্গীকার ও পরিবর্তনের বার্তা সম্পর্কে অবগত হতে পারেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট