1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
শার্শা বাগআঁচড়া বৃদ্ধাকে পিটিয়ে হত্যার প্রধান আসামী নারায়নগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থেকে আটক - নব দিগন্ত ২৪
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাদারীপুরে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা বগুড়ায় দৈনিক ভোরের ডাক ৩৫ বর্ষপূর্তির বর্ণাঢ্য উৎসব রাজধানী বাউনিয়াবাদ অসতর্কভাবে বিল্ডিং এর নির্মাণ কাজ করার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু আদমদীঘিতে ট্রাকচাপায় এনজিও কর্মকর্তার মৃত্যু!! আদমদীঘিতে খাল পুনঃখননের উদ্বোধন! এমপি মহিত তালুকদারের হাত ধরে শুরু হলো সবুজায়ন ও জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ! উল্লাপাড়ায় ঘরে ঢুকে ঘুমন্ত বৃদ্ধকে কুপিয়ে হত্যা স্ত্রী হাসপাতালে উল্লাপাড়ায় ঘরে ঢুকে ঘুমন্ত বৃদ্ধকে কুপিয়ে হত্যা স্ত্রী হাসপাতালে যশোর শার্শায় পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক বগুড়া সান্তাহারে এমপি আব্দুল মহিত তালুকদারকে সংবর্ধনা ডিবি যশোর কর্তৃক আলমগীর হত্যা ঘটনায় যশোরের ত্রাস, চিহ্নিত সন্ত্রাসী ভাইপো রাকিব গ্রেফতার

শার্শা বাগআঁচড়া বৃদ্ধাকে পিটিয়ে হত্যার প্রধান আসামী নারায়নগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থেকে আটক

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ২৭০ বার পড়া হয়েছে

মনা যশোর প্রতিনিধিঃ
যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের পিঁপড়াগাছী গ্রামে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে রহিমা খাতুন (৭৪) নামের এক বৃদ্ধা হত্যা মামলার পলাতক প্রধান আসামী অপু মোড়ল (৩০) কে আটক করেছে পুলিশ।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাতে নারায়নগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করে শার্শা থানা পুলিশ। আটক অপু মোড়ল শার্শার পিঁপড়াগাছী গ্রামের আব্দুস সামাদ মোড়লের ছেলে।

পুলিশ জানায়, বৃদ্ধা রহিমা খাতুন হত্যা মামলার প্রধান আসামী নারায়নগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় অবস্থান করছে এমন গোপন খবরে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক শাহাদাৎ হোসেনের নেতৃত্বে এএসআই আবু সাঈদ ওই এলাকায় অভিযান চালিয়ে অপুকে আটক করে শার্শা থানায় হস্তান্তর করেন।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম জানান, আটক কৃত আসামীকে বৃহস্পতিবার দুপুরে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।

জানা গেছে, গত ৪ ফেব্রুয়ারি দুপুরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে পিঁপাড়াগাছী গ্রামের মৃত নবীছদ্দীন গাজীর স্ত্রী রহিমা খাতুন (৭৪) কে পিটিয়ে হত্যা করেন একই গ্রামের আব্দুস সামাদ মোড়লের ছেলে অপু মোড়ল (৩০)। এ ঘটনার পরপর হত্যাকারী ও তার পরিবারের লোকজন আত্মগোপনে চলে যায়। পরে এ ঘটনায় গত ৬ ফেব্রুয়ারি শার্শা থানায় একটি হত্যা মামলা দায়ের হয়।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট