1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
শার্শা রুদ্রপুর মাঠে কাজ করতে গিয়ে পরিকল্পিতভাবে সংঘবদ্ধ হয়ে দুর্বৃত্তরা হামলায় একই পরিবারে ৫ জন কে পিটিয়ে জখম - নব দিগন্ত ২৪
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

শার্শা রুদ্রপুর মাঠে কাজ করতে গিয়ে পরিকল্পিতভাবে সংঘবদ্ধ হয়ে দুর্বৃত্তরা হামলায় একই পরিবারে ৫ জন কে পিটিয়ে জখম

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ১৫৮ বার পড়া হয়েছে

মনা যশোর প্রতিনিধি:
মাঠে কাজ করতে গিয়ে হামলার শিকার ৫ ভাই
হামলা চালিয়ে একই পরিবারের পাঁচ ভাইকে পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১১ মার্চ) সকালে যশোরের শার্শার রুদ্রপুর হাড়িপোল পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- কুতুব আলী (৫৫), কিতাব আলী (৪৮), হানিফ আলী (৪০), আইয়ুব আলী (৩৫) ও টিংকু আলী (৩২)। এদের মধ্যে আইয়ুব আলীর অবস্থা আশঙ্কাজনক। তাকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতদের স্বজনরা জানান, সকালে ৫ ভাই মাঠে কাজ করতে গেলে পরিকল্পিতভাবে সংঘবদ্ধ হয়ে দুর্বৃত্তরা তাদের ওপরে হামলা করে। লাঠির আঘাতে আইয়ুব আলীর ডান হাতের কবজিসহ ৩ জায়গা ভেঙে গেছে।

আহত কিতাব আলী জানান, কোনো কারণ ছাড়াই দুর্বৃত্তরা তাদের ৫ ভাইয়ের ওপর হামলা করে মারপিট করেছে। তাদের একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম রবিউল ইসলাম বলেন, এ বিষয়ে তার কিছু জানা নেই। থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ করলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট