1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
শার্শায় ছাত্রীকে শ্লীলতাহানির প্রতিবাদে যশোর-বেনাপোল মহাসড়কের নাভারণ বাজার এলাকায় সড়ক অবরোধ ও মানববন্ধন - নব দিগন্ত ২৪
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
সর্বশেষ :
পুলিশ সুপার মহোদয়ের ট্রাফিক অফিস, যশোরের বার্ষিক পরিদর্শন যশোর সুপারের কার্যালয়ে এএসআই (নিরস্ত্র) হতে এসআই (নিরস্ত্র) পদে পদোন্নতি প্রাপ্ত হওয়ায় র‌্যাংক ব্যাজ পরিধান ডিমলায় নব নির্বাচিত সংসদ সদস্যর ঈদ পূর্ণমিলনী সভা অনুষ্ঠিত বগুড়ায় ছুরিকাঘাতে বিএনপি কর্মী নিহত রাজৈরে ফল ব্যবসায়ী জাকির শেখকে কুপিয়ে হত্যার অভিযোগ, জেরে বসতবাড়িতে আগুন। হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে ঈদে বিনোদন প্রেমীদের ভীড় যশোর নাভারনে ১৭ বছর পর ফের সচল হচ্ছে ঐতিহ্যবাহী পশুর হাট খুলনা পুলিশ সুপারের কার্যালয় পদোন্নতিপ্রাপ্ত সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিয়ে সম্মাননা প্রদান হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে ঈদে বিনোদন প্রেমীদের ভীড় সলঙ্গায় বিধবাকে সমাজচ্যুত করার অভিযুক্ত প্রভাবশালী সৎ ছেলে-নাতি

শার্শায় ছাত্রীকে শ্লীলতাহানির প্রতিবাদে যশোর-বেনাপোল মহাসড়কের নাভারণ বাজার এলাকায় সড়ক অবরোধ ও মানববন্ধন

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ৮৮ বার পড়া হয়েছে

মনা যশোর জেলা প্রতিনিধিঃ
যশোরের শার্শা উপজেলার বুরুজবাগান মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল আলিম কর্তৃক এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে উত্তাল হয়ে উঠেছে স্থানীয় শিক্ষার্থীরা। ঘটনার প্রতিবাদে বুধবার (২৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের নাভারণ বাজার এলাকায় বিদ্যালয়ের সামনে সড়ক অবরোধ ও মানববন্ধন কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, ক্ষুব্ধই শিক্ষার্থীরা টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে এবং অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেয়। যশোর-বেনাপোল মহাসড়কটি দেশের অন্যতম ব্যস্ত বাণিজ্যিক পথ হওয়ায় এসময় সড়কের দুই পাশে কয়েক কিলোমিটার জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।

খবর পেয়ে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালান। যশোর জেলা পুলিশ সুপারের নির্দেশে প্রশাসনের কর্মকর্তারা শিক্ষার্থীদের ন্যায়বিচারের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয় এবং ক্লাসে ফিরে যায়।

শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়েছে যে, আগামী ৫ নভেম্বরের মধ্যে অভিযুক্ত শিক্ষক আব্দুল আলিমের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা ও চাকরিচ্যুতির সিদ্ধান্ত নিতে হবে, অন্যথায় তারা আরও কঠোর আন্দোলনে নামবে।

এ বিষয়ে শার্শা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বলেন, ঘটনাটি তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনোভাবেই শিক্ষার্থীর মর্যাদা ক্ষুণ্ণ করার ঘটনা সহ্য করা হবে না।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট