1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
শিক্ষার্থী চারজন, পরীক্ষা দেওয়া দুজনের কেউ পাস করেনি - নব দিগন্ত ২৪
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
কলারোয়া সীমান্তে বিজিবির চোরাচালান বিরোধী অভিযানে প্রায় দেড় লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ আলমগীর হত্যা ঘটনায় মনিরুল ইসলাম (২৮) গ্রেফতার, হত্যায় ব্যবহৃত মোটরসাইকেলসহ উদ্ধার করেছে যশোর ডিবি পুলিশ বগুড়ায় যাত্রীবাহী বাস থেকে ৩২ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার ঢাকা জেলার ধামরাই থানাধীন ঢুলিভিটা এলাকা হতে ডাকাতির প্রস্তুতিকালে ০১টি প্রাইভেট কার ও ডাকাতির সরঞ্জামসহ ০৩ জন ডাকাত আটক করেছে ডিবি পুলিশ রাজৈরে সারাক্ষণ বার্তার উদ্যোগে সাংবাদিকদের মিলনমেলা, আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বগুড়ায় যাত্রীবাহী বাস থেকে ৩২ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার সলঙ্গায় ইভটিজিং এর ঘটনায় সংঘর্ষে যুবক নিহত বিদায় সংবর্ধনা সময়ের নিয়মে বিদায় অবশ্যম্ভাবী, কিন্তু মন চায় না দিতে বিদায় ঢাকা জেলা ডিবি (দক্ষিণ) নারায়ণগঞ্জ জেলা ও ডিএমপি’র বিভিন্ন এলাকায় বিশেষ অভিযানে লুণ্ঠিত ২১ লক্ষ টাকা উদ্ধারসহ ১জন ডাকাত আটক দুর্নীতির প্রশ্নে আপসহীন থাকার ঘোষণা মন্ত্রীর

শিক্ষার্থী চারজন, পরীক্ষা দেওয়া দুজনের কেউ পাস করেনি

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ২১৭ বার পড়া হয়েছে

সাকিব হোসেন পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ-

পটুয়াখালীতে এক কলেজে শিক্ষার্থী ছিল চারজন। এরমধ্যে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন দুজন। কিন্তু এদের মধ্যে কেউই পাস করতে পারেননি।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বরিশাল শিক্ষা বোর্ড কর্তৃক প্রকাশিত পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুর সাবিনা আক্তার হাইস্কুল অ্যান্ড কলেজের ফলাফলে লক্ষ্য করা যায় এমন দৃশ্য।ফলাফলে দেখা যায়, প্রতিষ্ঠানটির উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী সংখ্যা চারজন থাকলেও পরীক্ষায় অংশগ্রহণ করেন মাত্র দুজন শিক্ষার্থী। কিন্তু এদের মধ্যে একজনও পাস করতে পারেনি।

এ বিষয়ে জানতে চাইলে প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক এস এম আবু তালেব বলেন, ‘শিক্ষার্থীরা লেখাপড়া ভালোভাবে না করলে তো এ সমস্যাই হবে। তাছাড়া আমরা নতুন শুরু করেছি। উচ্চ মাধ্যমিকের জন্য শিক্ষক আছেন একজন। তাও খণ্ডকালীন। এজন্যই এমন ফলাফল। তবে শিক্ষক পেলে এ ঘাটতি পূরণ হয়ে যাবে।

২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে এ বছর গড় পাসের হার ৫৮.৮৩ শতাংশ। যা গত বছরের তুলনায় ১৮ দশমিক ৯৫ শতাংশ কম।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টার দিকে এসএসসির ফল প্রকাশ নিয়ে ঢাকা শিক্ষা বোর্ড মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, এ বছর গড় পাসের হার ৫৮.৮৩ শতাংশ। যা গত বছরের তুলনায় ১৮ দশমিক ৯৫ শতাংশ কম।

প্রকাশিত ফলাফলে দেখা গেছে, এ বছর দেশের ২০২টি শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি। ২০২৪ সালে এইচএসসিতে শতভাগ ফেল করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৬৫টি। এবার তা বেড়ে হয়েছে ২০২টি।

বার্তা প্রেরকঃ-
সাকিব হোসেন,
পটুয়াখালী জেলা প্রতিনিধি।
তারিখঃ ১৬/১০/২০২৫ইং

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট