1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
শিরখাড়ায় ছাদ থেকে ফেলে রাজমিস্ত্রির মৃত্যু, পালানোর অভিযোগে তোলপাড় এলাকাজুড়ে - নব দিগন্ত ২৪
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
সান্তাহারে বিএনপি নেতাকে ছুরিকাঘাত ঘটনায় মামলা দায়ের গোয়েন্দা শাখা (ডিবি), যশোরে অভিযানে টিচার্স ট্রেনিং কলেজের সামনে থেকে ১০০ পিচ ইয়াবা সহ আটক -১ ইতালি যাওয়ার পথে নিখোঁজ মাদারীপুরের আকাশ চৌকিদার, ৫০ লাখ টাকা দিয়েও হদিস মিলেনি। উল্লাপাড়ায় ভ্রাম্যমান আদালতে মম এন্টারপ্রাইজ এ জরিমানা বিয়ের প্রলোভনে ডেকে নিয়ে রাতভর নির্যাতন! আদমদীঘিতে তরুণীর অভিযোগে মামলা!! আদমদীঘিতে মাদকের বিরুদ্ধে অভিযান: টাপেন্টাডল ও গাঁজাসহ ৩ কারবারি গ্রেপ্তার, জেল-জরিমানা!! সলঙ্গায় অটোরিক্সা চালক নাঈম হত্যার বিচারের দাবীতে মানববন্ধন ইতালি প্রবাসী বাড়িতে ভয়াবহ ডাকাতি, ১৫ ভরি স্বর্নালংকার, নগদ সারে চার লাখ টাকা ও স্মার্ট ফোন লুট। সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি আহমেদ আবু জাফর- সম্পাদক আলী আজগর ইমন।

শিরখাড়ায় ছাদ থেকে ফেলে রাজমিস্ত্রির মৃত্যু, পালানোর অভিযোগে তোলপাড় এলাকাজুড়ে

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৪ বার পড়া হয়েছে

মাদারীপুর জেলা প্রতিনিধি:

মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের সিপাইবাড়ী মোড়ে ভয়াবহ এক দুর্ঘটনার অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে পুরো এলাকায়। আজ (১২ সেপ্টেম্বর) দুপুরে ৬ নম্বর ওয়ার্ডের জামালের বাড়িতে নির্মাণ কাজ চলাকালীন সময় এক রাজমিস্ত্রিকে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয় তারই এক সহকর্মী। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, পূর্ববিরোধের জেরে এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় পড়ে থাকা ওই রাজমিস্ত্রির পরবর্তীতে মৃত্যু হয়েছে বলেই দাবি করেছেন স্থানীয়রা।

তবে, এই বিষয়ে বাড়ির মালিক জামাল ভিন্ন বক্তব্য দিয়েছেন। তার দাবি, আহত রাজমিস্ত্রি এখনো চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

এদিকে এলাকাবাসীর অভিযোগ, জামাল এই ঘটনার পরপরই আহত বা নিহত রাজমিস্ত্রিকে দ্রুত এম্বুলেন্সে তুলে ঘটনাস্থল থেকে চাঁপাইনবাবগঞ্জে পালিয়ে যেতে সহযোগিতা করেন। এসময় রাজমিস্ত্রির আরও কয়েকজন সহকর্মীও উপস্থিত ছিলেন বলে জানান স্থানীয়রা।

তারা অভিযোগ করেন, প্রকৃত ঘটনা ধামাচাপা দিতে মৃতদেহ গোপনে সরিয়ে ফেলার চেষ্টা চলছে।

ঘটনার খবর পেয়ে শ্রীনদী পুলিশ তদন্ত কেন্দ্রের সাহাদাত হোসেন তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি উপস্থিত লোকজনের কাছ থেকে ঘটনার বিস্তারিত শুনে প্রাথমিক তদন্ত শুরু করেন এবং লিখিত অভিযোগ গ্রহণ করেন।

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট