1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রায় ৪১ লাখ টাকার ভারতীয় পণ্যসহ একজনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ - নব দিগন্ত ২৪
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রায় ৪১ লাখ টাকার ভারতীয় পণ্যসহ একজনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ৩১৫ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধ পথে আনা বিভিন্ন শাড়ি, থ্রি-পিস, থানকাপড় উদ্ধারসহ একজনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃতের নাম- সোহেল (২৮)। তার বাড়ি কুমিল্লার বড়ুরার অর্জুনতলায়।

শুক্রবার (১৩ জুন ২০২৫ খ্রি.) রাত আনুমানিক ০৮:৪০ ঘটিকায় শাহবাগ থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে ডিএমপির ডিবি-রমনা বিভাগ।

ডিবি সূত্রে জানা যায়, ডিবি রমনা বিভাগ রাজধানীতে বিশেষ অভিযান পরিচালনাকালে শুক্রবার রাতে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে, কতিপয় ব্যক্তি শাহবাগ থানা এলাকায় শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধ পথে আনা বিভিন্ন শাড়ি, থ্রি-পিস ও থান কাপড় নিয়ে এসেছে। এমন সংবাদের ভিত্তিতে ডিবির টিম উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে এবং সোহেল নামে একজনকে গ্রেফতার করে। এ সময় তার হেফাজত হতে শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে আনা ১২০৭ টি শাড়ি, ১২৮৮ টি থ্রি-পিস, ১৩ বান্ডিল ভারতীয় থান কাপড় উদ্ধার করা হয়। এছাড়া অবৈধ মালামাল পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান ও একটি প্রাইভেট কার জব্দ করা হয়। উদ্ধারকৃত এসব পণ্যের আনুমানিক মূল্য ৪১ লক্ষ ২৩ হাজার টাকা। এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে ডিএমপির শাহবাগ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট