1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
শ্রীনদী বাজারের 'হাজী বিরিয়ানি'র খাবার খেয়ে গ্রাহকের পেটব্যথা: মান নিয়ন্ত্রণে প্রশ্ন। - নব দিগন্ত ২৪
বুধবার, ১৩ মে ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
সর্বশেষ :
মাদারীপুরে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা বগুড়ায় দৈনিক ভোরের ডাক ৩৫ বর্ষপূর্তির বর্ণাঢ্য উৎসব রাজধানী বাউনিয়াবাদ অসতর্কভাবে বিল্ডিং এর নির্মাণ কাজ করার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু আদমদীঘিতে ট্রাকচাপায় এনজিও কর্মকর্তার মৃত্যু!! আদমদীঘিতে খাল পুনঃখননের উদ্বোধন! এমপি মহিত তালুকদারের হাত ধরে শুরু হলো সবুজায়ন ও জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ! উল্লাপাড়ায় ঘরে ঢুকে ঘুমন্ত বৃদ্ধকে কুপিয়ে হত্যা স্ত্রী হাসপাতালে উল্লাপাড়ায় ঘরে ঢুকে ঘুমন্ত বৃদ্ধকে কুপিয়ে হত্যা স্ত্রী হাসপাতালে যশোর শার্শায় পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক বগুড়া সান্তাহারে এমপি আব্দুল মহিত তালুকদারকে সংবর্ধনা ডিবি যশোর কর্তৃক আলমগীর হত্যা ঘটনায় যশোরের ত্রাস, চিহ্নিত সন্ত্রাসী ভাইপো রাকিব গ্রেফতার

শ্রীনদী বাজারের ‘হাজী বিরিয়ানি’র খাবার খেয়ে গ্রাহকের পেটব্যথা: মান নিয়ন্ত্রণে প্রশ্ন।

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ৭৬ বার পড়া হয়েছে

মোঃ নাজমুল শেখ, মাদারীপুর জেলা প্রতিনিধি।

মাদারীপুর জেলার শ্রীনদী বাজারে অবস্থিত ‘হাজী বিরিয়ানি’ নামের একটি খাবারের দোকান থেকে কাচ্চি বিরিয়ানি খেয়ে এক গ্রাহক অসুস্থ হয়ে পড়েছেন বলে অভিযোগ উঠেছে। খাবার গ্রহণের কয়েক ঘণ্টা পরই ভুক্তভোগী ব্যক্তির পেটে তীব্র ব্যথা শুরু হয়।

ভুক্তভোগী জানান, তিনি এই দোকানে প্রথমবারের মতো কাচ্চি বিরিয়ানি খান। খাবারের স্বাদ ও গন্ধ স্বাভাবিক মনে হলেও রাতের খাবারের পর সকালে তীব্র পেটব্যথা অনুভব করেন। বিষয়টি নিয়ে স্থানীয়দের মাঝে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, কিছু অজ্ঞাত দোকানে খাবারের মান, স্বাস্থ্যবিধি ও রান্নায় ব্যবহৃত উপাদান যথাযথ নয়। অনেক সময় পুরাতন বা সংরক্ষিত মাংস ব্যবহার করা হয়, যা সরাসরি ভোক্তার স্বাস্থ্যের জন্য হুমকি।

এ বিষয়ে ‘হাজী বিরিয়ানি’ দোকানের কোনো কর্মচারী বা কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

জনসাধারণের অভিযোগ, শ্রীনদী বাজারসহ জেলার বিভিন্ন হোটেল-রেস্তোরাঁয় নিয়মিতভাবে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান পরিচালনা করা উচিত।

স্থানীয় সচেতন মহল ও গণমাধ্যম প্রতিনিধিরা বিষয়টি তদন্ত করে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট