1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
সংবাদ প্রকাশের পর ডিমলায় এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষককে শোকজ - নব দিগন্ত ২৪
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
সর্বশেষ :
মাদারীপুরে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা বগুড়ায় দৈনিক ভোরের ডাক ৩৫ বর্ষপূর্তির বর্ণাঢ্য উৎসব রাজধানী বাউনিয়াবাদ অসতর্কভাবে বিল্ডিং এর নির্মাণ কাজ করার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু আদমদীঘিতে ট্রাকচাপায় এনজিও কর্মকর্তার মৃত্যু!! আদমদীঘিতে খাল পুনঃখননের উদ্বোধন! এমপি মহিত তালুকদারের হাত ধরে শুরু হলো সবুজায়ন ও জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ! উল্লাপাড়ায় ঘরে ঢুকে ঘুমন্ত বৃদ্ধকে কুপিয়ে হত্যা স্ত্রী হাসপাতালে উল্লাপাড়ায় ঘরে ঢুকে ঘুমন্ত বৃদ্ধকে কুপিয়ে হত্যা স্ত্রী হাসপাতালে যশোর শার্শায় পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক বগুড়া সান্তাহারে এমপি আব্দুল মহিত তালুকদারকে সংবর্ধনা ডিবি যশোর কর্তৃক আলমগীর হত্যা ঘটনায় যশোরের ত্রাস, চিহ্নিত সন্ত্রাসী ভাইপো রাকিব গ্রেফতার

সংবাদ প্রকাশের পর ডিমলায় এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষককে শোকজ

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৪ বার পড়া হয়েছে

মোঃ মামুন(ডিমলা) নীলফামারী প্রতিনিধি:

সংবাদ প্রকাশের পর নীলফামারীর ডিমলা উপজেলার খালিশা চাপানি ইউনিয়নের কাকিনা চাপানি মিলন ২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) স্বপন কুমার রায়সহ অন্য দুই শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস।

সম্প্রতি বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল ও আঞ্চলিক সংবাদমাধ্যমে বিদ্যালয়ের অনিয়ম এবং দায়িত্বে অবহেলার বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর এ ব্যবস্থা নেওয়া হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বীরেন্দ্র নাথ রায়ের স্বাক্ষরিত আদেশে শোকজপ্রাপ্ত শিক্ষকদের আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে লিখিত জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বীরেন্দ্রনাথ রায়।

শোকজপ্রাপ্ত অন্য দুই সহকারী শিক্ষক হলেন— লাবু ইসলাম ও পারভীন আক্তার।

গত ১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিভিন্ন সংবাদমাধ্যমে ‘অনিয়মই যেখানে নিয়ম: ডিমলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক উপস্থিতির অভাব’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে বলা হয়, বিদ্যালয়ে চারজন শিক্ষক থাকলেও একজন মাতৃত্বকালীন ছুটিতে আছেন। বাকি শিক্ষকরা দুপুর ১২টা ৪০ মিনিটে বিদ্যালয় ছুটি দিয়ে ভবনে তালা মেরে চলে যান। এতে শ্রেণিকক্ষে পাঠদান মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে, যা সরকারি চাকরি শৃঙ্খলা ও উপস্থিতি বিধিমালা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।

প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) স্বপন কুমার রায় এ বিষয়ে দায় স্বীকার করে বলেন, “আমি ওইদিন শিক্ষা অফিসারের নির্দেশে ক্লাস্টার মিটিংয়ে অংশ নিয়েছিলাম। বাকিরা আমাকে না জানিয়ে বিদ্যালয় ছুটি দিয়ে চলে গেছে।”

অন্যদিকে, স্থানীয়রা অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের শিক্ষকরা দায়িত্বে অবহেলা করে আসছেন। নির্ধারিত সময়ের অনেক আগেই ছুটি দেওয়া এখন নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। এতে শিক্ষার্থীরা পড়াশোনার প্রতি অনাগ্রহী হয়ে পড়ছে এবং সামগ্রিক শিক্ষার পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এলাকাবাসীর দাবি— কেবল শোকজ নয়, অনিয়মে জড়িত সব শিক্ষককে বদলি করে নতুন শিক্ষক নিয়োগ দিতে হবে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট