1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
সলঙ্গার সাবেক এমপি আব্দুল হামিদের ইন্তেকাল - নব দিগন্ত ২৪
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ :
বগুড়ায় সার কারখানায় দুর্ধর্ষ ডাকাতি, লুট সাড়ে ৪ লাখ টাকার মালামাল সলঙ্গায় তারিকুল হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন ডিমলায় সংবাদ প্রকাশের পর দুই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কারণ দর্শানোর নোটিশ কেক কাটা ও আলোচনা সভার মধ্যদিয়ে সান্তাহারে দৈনিক করতোয়ার সুবর্ণজয়ন্তী উদযাপণ বগুড়া আদমদীঘিতে পৃথক অভিযানে গ্রেপ্তার-৩ বগুড়া আদমদীঘিতে পৃথক অভিযানে গ্রেপ্তার-৩ রাজৈরে এসএসসি পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা। রাজৈর উপজেলা বাজিতপুর ইউনিয়নের সেলিম সরদারের বিরুদ্ধে মিথ্যা মানবপাচার এর অভিযোগ দিয়ে প্রবাসী পরিবার কে হেনস্থা। মাদারীপুর সদর উপজেলা শিরখাড়া ইউনিয়নে ছেলের হাতে মায়ের মৃ/ত্যু

সলঙ্গার সাবেক এমপি আব্দুল হামিদের ইন্তেকাল

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬
  • ২১০ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জের সলঙ্গা থানার সাতটিকরী গ্রামের কৃতি সন্তান ও সাবেক জাতীয় সংসদ সদস্য জনাব এ্যাড. আব্দুল হামিদ তালুকদার ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার সকাল ১০ টায় ইন্তেকাল করেছেন।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মরহুম আব্দুল হামিদ তালুকদার ১৯৫১ সালের ২৫ এপ্রিল উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানাধীন সাতটিকরী গ্রামে জন্ম গ্রহণ করেন।তিনি ১৯৮৪ সাল থেকে সিরাজগঞ্জ জর্জ কোর্টের আইনজীবী হিসেবে কর্মরত ছিলেন।
মরহুম আব্দুল হামিদ তালুকদার হোসাইন মোহাম্মদ এরশাদের শাসনামলে ১৯৮৭ সালে সিরাজগঞ্জ-৪ উল্লাপাড়া থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
মরহুমের জানাযা নামায আগামীকাল শনিবার সকাল ১০ টায় নাইমুড়ী-রুয়াপাড়া সম্মিলিত কবরস্থান মাঠে অনুষ্ঠিত হবে।তার পরিবারের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে।
মহান আল্লাহ তায়ালা যেন মরহুমের জিন্দেগীর সমস্ত গুণাহ মাফ করে তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট