1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
সাংবাদিক ইউনিয়ন যশোরের নির্বাচন নেতৃত্বে আবারো আকরামুজ্জামান ও ফরহাদ - নব দিগন্ত ২৪
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

সাংবাদিক ইউনিয়ন যশোরের নির্বাচন নেতৃত্বে আবারো আকরামুজ্জামান ও ফরহাদ

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ১১৮ বার পড়া হয়েছে

মনা যশোর জেলা প্রতিনিধিঃ সাংবাদিক ইউনিয়ন যশোরের নির্বাচনে,সভাপতি পদে আকরামুজ্জামান এবং সাধারণ সম্পাদক পদে এসএম ফরহাদ বিজয়ী হয়েছেন। এর আগে তারা একই পদে নির্বাচন করে জয়ী হন। 

রোববার (১৯ অক্টোবর) অনুষ্ঠিত নির্বাচনে,সদস্যদের প্রাণবন্ত অংশগ্রহণে ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

সভাপতি পদে আকরামুজ্জামান ৪১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী এম আইউব পেয়েছেন ২৪ ভোট। সহ-সভাপতি পদে বিএম আসাদ ৪২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার

প্রতিদ্বন্দ্বী কাজী রকিবুল ইসলাম পেয়েছেন ২৩ ভোট। সাধারণ সম্পাদক পদে এসএম ফরহাদ বিপুল ভোটে জয়লাভ করেন। তিনি পেয়েছেন ৫২ ভোট,তার প্রতিদ্বন্দ্বী মুর্শিদুল আজিম হিরু পেয়েছেন ১৩ ভোট। যুগ্ম সম্পাদক পদে এম এ আর মশিউর ৩৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন, গালিব হাসান পিন্টু পেয়েছেন ২৯ ভোট। দফতর সম্পাদক পদে কাজী রফিকুল ইসলাম ৩৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার প্রতিদ্বন্দ্বী শেখ জালাল উদ্দিন পেয়েছেন ২৭ ভোট। কোষাধ্যক্ষ পদে মীর কামরুজ্জামান মনি ৩৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার প্রতিদ্বন্দ্বী তরিকুল ইসলাম তারেক পেয়েছেন ৩০ ভোট। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ওয়াহিদুজ্জামান মিলন ৩৩ ভোট পেয়ে জয়লাভ করেছেন, তার প্রতিদ্বন্দ্বী মাহবুবুর রহমান মোহন পেয়েছেন ৩০ ভোট। অ্যাক্টিভওয়্যার

কার্যনির্বাহী সদস্য পদে হানিফ ডাকুয়া ৪৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার প্রতিদ্বন্দ্বী এম এ রহমান পেয়েছেন ২০ ভোট।

ভোট গণনা শেষে এ ঘোষনা করেন,নির্বাচন কমিশনার সাইফুল ইসলাম সজল । এ সময় আরো উপস্থিত ছিলেন সদস্য আব্দুল্লাহ হোসাইন ও আশরাফুল আজাদ। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। ভোটগ্রহণে সদস্যদের ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট