1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক বিরোধী অভিযানে ৬১ বোতল ভারতীয় মদসহ প্রায় এগারো লক্ষ টাকার চোরাচালানী মালামাল জব্দ - নব দিগন্ত ২৪
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
রাজৈরের কবিরাজপুরে দুই পক্ষের ভয়াবহ সংঘর্ষে আহত ৩ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস” উপলক্ষে স্বাধীনতা ও বিজয় স্মৃতিস্তম্ভে গোপালগঞ্জ জেলা পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন পুলিশ সুপার মহোদয়ের ট্রাফিক অফিস, যশোরের বার্ষিক পরিদর্শন যশোর সুপারের কার্যালয়ে এএসআই (নিরস্ত্র) হতে এসআই (নিরস্ত্র) পদে পদোন্নতি প্রাপ্ত হওয়ায় র‌্যাংক ব্যাজ পরিধান ডিমলায় নব নির্বাচিত সংসদ সদস্যর ঈদ পূর্ণমিলনী সভা অনুষ্ঠিত বগুড়ায় ছুরিকাঘাতে বিএনপি কর্মী নিহত রাজৈরে ফল ব্যবসায়ী জাকির শেখকে কুপিয়ে হত্যার অভিযোগ, জেরে বসতবাড়িতে আগুন। হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে ঈদে বিনোদন প্রেমীদের ভীড় যশোর নাভারনে ১৭ বছর পর ফের সচল হচ্ছে ঐতিহ্যবাহী পশুর হাট খুলনা পুলিশ সুপারের কার্যালয় পদোন্নতিপ্রাপ্ত সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিয়ে সম্মাননা প্রদান

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক বিরোধী অভিযানে ৬১ বোতল ভারতীয় মদসহ প্রায় এগারো লক্ষ টাকার চোরাচালানী মালামাল জব্দ

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ৯০ বার পড়া হয়েছে

মনা যশোর জেলা প্রতিনিধিঃ
অদ্য ১৮ নভেম্বর ২০২৫ তারিখ সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ পদ্মশাখরা, ভোমরা, ঘোনা, কুশখালী, তলুইগাছা, কাকডাঙ্গা, মাদরা, সুলতানপুর বিওপি এর দায়িত্বপূর্ণ এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৬১ বোতল ভারতীয় পাঞ্চ মদসহ প্রায় এগারো লক্ষ টাকার ঔষধ আটক করে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পদ্মশাখরা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্তে মেইন পিলার-১/২৩ এস এর ৮ আরবি হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন বেড়ীবাঁধ নামক স্থান হতে ১,০৫,০০০/-টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে।,ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার-৪/১ এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন শ্মশানঘাট নামক স্থান হতে ১,০৫,০০০/- টাকা মূল্যের ঔষধ আটক করে। ঘোনা বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার-৬/৯ এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন দাঁতভাঙ্গা মাঠ হতে ৩৫,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। কুশখালী বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার-১১/৬ এবং ১০/৬ এস হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন হাজীর ঘের ও বরই বাগান নামক স্থান হতে ১,০৫,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার-১২/৩ হতে আনুমানিক ০২ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন গয়েরডাঙ্গা নামক স্থান হতে ৩৯,০০০/- টাকা মূল্যের ভারতীয় ২৬ বোতল পঞ্চমদ আটক করে। কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার-১৩/৩ এস এর ৫ আরবি হতে আনুমানিক ৪০০ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন গেড়াখালী ও কেড়াগাছি নামক স্থান হতে ৪,৭২,৫০০/- টাকা মূল্যের ভারতীয় ৩৫ বোতল পঞ্চমদসহ ভারতীয় ঔষধ আটক করে। মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার-১৩/৩ এস এর ৮ ও ১০ আরবি হতে আনুমানিক ১০০-২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন রাজপুর ও ভাদীয়ালী নামক স্থান হতে ২,১০,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। এছাড়াও, সুলতানপুর বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার-১৫ হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন আম বাগান নামক স্থান হতে ১৭,৫০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে।

সর্বমোট=১০,৮৯,০০০/- (দশ লক্ষ ঊননব্বই হাজার টাকা) মূল্যের বিভিন্ন মাদক ও চোরাচালানী মালামাল আটক করে।

চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারনে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে।

বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

দেশের রাজস্ব ফাঁকি রোধ করে স্থানীয় শিল্প বিকাশে এবং দেশের তরুন/যুব সম্প্রদায়কে মাদকের নির্মম ছোবল হতে রক্ষা করার মহতী উদ্যেগে বিজিবি’র এরূপ দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে উপস্থিত স্থানীয় জনগন সাধুবাদ জ্ঞাপন করে এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট