1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
সান্তাহার পৌর ভবনসহ একাধিক উন্নয়ন কাজের উদ্বোধন - নব দিগন্ত ২৪
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
সর্বশেষ :
ডিমলায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন বগুড়ার গাবতলীর বাগবাড়ীতে,খাল খনন কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে সিরাজগঞ্জে হাজারো নেতাকর্মীর ঢল সলঙ্গায় দীর্ঘদিনের রাস্তার দুর্ভোগ কাটিয়ে সস্তি ফিরল জনজীবনে বগুড়া আদমদীঘিতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মহিত তালুকদার ডিমলায় ৫ম ও ৮ম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষাথীদের সংবর্ধনা অনুষ্ঠিত মগনামায় ৯৩১ জেলে পেল সরকারি খাদ্য সহায়তা নির্মাণাধীন সেপটিক ট্যাংকে পড়ে প্রাণ গেল তরুণ শ্রমিকের গ্রামীণ উৎসবে মুখর সলঙ্গার আঙ্গারু মেলা শুরু মাদারীপুরে ৬ স্বর্ণের দোকানে ডাকাতি, কোটি টাকার স্বর্ণালংকার লুট

সান্তাহার পৌর ভবনসহ একাধিক উন্নয়ন কাজের উদ্বোধন

আতিকুর রহমান
  • প্রকাশিত: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ২০৩ বার পড়া হয়েছে

আতিকুর রহমান,, স্টাফ রিপোর্টার : বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভার পৌর ভবনের সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২১ এপ্রিল) দুপুরে আনুষ্ঠানিকভাবে এই কাজের উদ্বোধন করেন সান্তাহার পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজ। এছাড়াও একই দিনে আরও কয়েকটি উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেন তিনি। এর মধ্যে রয়েছে: সান্তাহার বিপি স্কুল থেকে সান্তাহার-বগুড়া মেইন রোড পর্যন্ত আরসিসি ড্রেন নির্মাণ রথবাড়ী বেনিমাধব আশ্রমে ওয়াশ ব্লক স্থাপন সান্তাহার বিপি প্রাথমিক বিদ্যালয়ের পাশে প্যালাসাইডিং নির্মাণ সান্তাহার পৌর এইচএ বালিকা বিদ্যালয়ে ওয়াশ ব্লক নির্মাণ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রউফ, জনস্বাস্থ্য প্রকৌশলী সুলতান মাহমুদ, মহিলা বিষয়ক কর্মকর্তা বরুণ কুমার পাল, পৌরসভার সহকারী প্রকৌশলী আবু রায়হান মন্ডল, ওয়ার্ডভিত্তিক জনপ্রতিনিধি এবং রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে আরও ছিলেন জেলা বিএনপির সমাজ কল্যাণ সম্পাদক মাহফুজুল হক টিকন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান মিঠু, যুবদলের আহ্বায়ক ওয়াহেদুল ইসলাম, ছাত্রদলের সভাপতি সোহাগ হোসাইন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মানিক হোসেন, সাধারণ সম্পাদক সাব্বির হোসেন লিয়ন, এবং সংশ্লিষ্ট উন্নয়ন প্রকল্পের ঠিকাদারগণ। ইউএনও রুমানা আফরোজ বলেন, “সান্তাহার পৌরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশিত উন্নয়ন প্রকল্পগুলোর বাস্তবায়ন শুরু হয়েছে। এসব প্রকল্পের মাধ্যমে নাগরিক সুবিধা ও অবকাঠামোগত উন্নয়ন অনেকাংশে এগিয়ে যাবে।”

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট