1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
সাবেক প্রধান বিচারপতির অপসারণ ও গ্রেফতারের দাবিতে সিরাজগঞ্জে বিক্ষোভ সমাবেশ। - নব দিগন্ত ২৪
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
সর্বশেষ :
জুডো, কারাতে, তায়কোয়ানডো ও শ্যূটিং ( এয়ার গান) প্রশিক্ষণ পেলো ৭৫ জন যুব রাজৈরে সাংবাদিকের মাতৃবিয়োগে দোয়া মাহফিল ডিমলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে একই পরিবারের দুই শিশুর মৃত্যু নওগাঁ জেলা পুলিশের গত মধ্যরাতে বড় ধরনের মাদকবিরোধী অভিযান : বিপুল পরিমাণ মাদকদ্রব্য ৯০ কেজি গাজা (যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা), সহ দুইজন বড় মাদক ব্যবসায়ী গ্রেফতার সলঙ্গায় জমে উঠেছে কোরবানীর গরু- ছাগলের হাট জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

সাবেক প্রধান বিচারপতির অপসারণ ও গ্রেফতারের দাবিতে সিরাজগঞ্জে বিক্ষোভ সমাবেশ।

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ১১৪ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি : বাংলাদেশের বিচারবিভাগ ও গণতন্ত্র ধ্বংসের মূলকারিগর, ফ্যাসিবাদের দোসর, উচ্চ ও নিম্ন আদালতের  দলবাজ ও দূর্নীতিবাজ  সাবেক প্রধান  বিচারপতি এ বি এম খায়রুল হককে অপসারণ ও গ্রেফতারের দাবিতে সিরাজগঞ্জে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিরাজগঞ্জ জেলা শাখা’র আয়োজনে
কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে,গতকাল মঙ্গলবার দুপুর ২ টায় সিরাজগঞ্জ  জেলা আইনজীবী সমিতি ভবনের সামনে,উক্ত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠানের  সভাপতিত্ব করেন, জেলা আইনজীবী সমিতি’র সভাপতি জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট শাকিল মোহাম্মদ শরিফুর হায়দার রফিক সরকার। বিক্ষোভ সমাবেশ  অনুষ্ঠানটি পরিচালনা করেন, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হামিদুল ইসলাম দুলাল। 
আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু,জেলা বিএনপির   যুগ্ন-সাধারণ সম্পাদক সাবেক ভিপি শামীম খান, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সুইট প্রমুখ । এসময়  আরও বক্তব্যে রাখেন, বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল আজিজ সরকার, 
জেলা আইনজীবী ফোরামের উপদেষ্টা অ্যাডভোকেট  ইন্দ্রজিৎ সাহা, অ্যাডভোকেট মাসুদুর রহমান, অ্যাডভোকেট নাজমুল ইসলাম, 
অ্যাডভোকেট হুমায়ুন কবির কর্ণেল, অ্যাডভোকেট রফিকুল ইসলাম,  অ্যাডভোকেট রবিউল হাসান প্রমুখ। এ সময়ে বিক্ষোভ সমাবেশ জেলা আইনজীবী সমিতি অন্যান্যরনেতৃবৃন্দ এবং সাধারণ আইজীবিরা বিক্ষোভ সমাবেশ অংশ গ্রহণ করে। 
বিক্ষোভ সমাবেশে  বক্তারা বলেন, ভোটচোর , খুনি পতিত স্বৈরাচার ফ্যাসিবাদ হাসিনা’র ১৭ বছর ক্ষমতাকালে বাংলাদেশের  বিচার বিভাগ ও গণতন্ত্র ধ্বংসের মূল কারিগর ছিলেন  সাবেক প্রধান বিচারপতি এবিএম খাইরুল হক পতিত স্বৈরাচার খুনি শেখ হাসিনা কথামত বিচারকার্য করেছে । তার নির্দেশে দেশের বিএনপি- জামাত সহ অন্য দলের নেতাকর্মী  সহ দেশপ্রেমিক মানুষদের অত্যাচার, নির্যাতন সহ বিচারের নামে নাটক সাজিয়ে ইচ্ছামত করে সাজা দিতো,  ফাসি দিতো, দ্রুত রায় কার্যকর করতো। 

এই এবিএম খাইরুল হক তত্ত্বাবধায়ক সরকার আইন বাতিল করেছে ফ্যাসিবাদ হাসিনার  কথামতো।  সকল  হত্যার বিচারের দাবিতে আমরা ঐক্যবদ্ধ। বর্তমান  বিচারকদের  উদ্দেশ্যে বক্তারা আরও  বলেন- ফ্যাসিবাদ হাসিনার আমলে যারা খুন গুম করেছে তাদেরকে জেলে রাখেন, রিমান্ডে নেন, সঠিক বিচার করেন এতে জনগণ ও আমরা ঐক্যবদ্ধ আছি আপনাদের পাশে আছি। আর যারা এখন শেখ হাসিনার পেতআত্মা হিসেবে রয়েছেন। এখনও  তাচ্ছিল্য করে বিচার করেছেন তারা ভালো হয়ে যান। আমরা দ্রুত এবিএম খায়রুল হক সহ দোসরদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্ত শাস্তি দিন নইলে কঠোর কর্মসূচি দিবো।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট