1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
সামাজিক ক্ষেত্রে নারীদেরকে পিছনে রেখে দেশের উন্নয়ন করা সম্ভব নয় - নব দিগন্ত ২৪
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
সর্বশেষ :
রাজৈরে সাংবাদিকের মাতৃবিয়োগে দোয়া মাহফিল ডিমলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে একই পরিবারের দুই শিশুর মৃত্যু নওগাঁ জেলা পুলিশের গত মধ্যরাতে বড় ধরনের মাদকবিরোধী অভিযান : বিপুল পরিমাণ মাদকদ্রব্য ৯০ কেজি গাজা (যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা), সহ দুইজন বড় মাদক ব্যবসায়ী গ্রেফতার সলঙ্গায় জমে উঠেছে কোরবানীর গরু- ছাগলের হাট জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য বেনাপোল বড়আঁচড়ায় ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী হৃদয়ের ১০ বছর কারাদণ্ড

সামাজিক ক্ষেত্রে নারীদেরকে পিছনে রেখে দেশের উন্নয়ন করা সম্ভব নয়

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৪ বার পড়া হয়েছে

..আব্দুল মোহিত তালুকদার
আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার: বগুড়া-৩ (আদমদীঘি-দুপচঁাচিয়া) আসনে বিএনপির
মনোনীত ধানের শীষ মার্কার এমপি প্রার্থী, আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি আব্দুল
মহিত তালুকদার বলেছেন, বিএনপি এলাকায় শান্তি প্রতিষ্ঠা করতে চায়। ঐক্যবদ্ধ থেকে সকল
মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সামাজিক ক্ষেত্রে নারীদেরকে পিছনে রেখে দেশের উন্নয়ন
করা সম্ভব নয়। তাই নারীদের সমঅধিকার প্রতিষ্ঠা করতে হবে। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ
জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে বগুড়ায় ব্যাপক উন্নয়ন হবে। তাই এলাকার
উন্নয়নে তিনি ধানের শীষ মার্কায় ভোট দেয়ার জন্য জনগনের প্রতি আহবান জানান। গত শুক্রবার
(১৯ ডিসেম্বর) রাতে আদমদীঘি উপজেলার তেঁতুলিয়া গ্রামে টি.ইউ.ষ্টার ক্লাব আয়োজিত
নির্বাচনী প্রচারণা ও কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা গুলো বলেন।
টি.ইউ.ষ্টার ক্লাবের সভাপতি আতাব্বর রহমান সুজনের সভাপতিত্বে ও ক্লাবের সাবেক সভাপতি
মহিউদ্দীন আকন্দের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহসভাপতি খন্দকার
কামরুল হাসান মধু, উপজেলা শিক্ষা বিষয়ক সম্পাদক মোতালেব হোসেন, মৎস্যজীবী দলের
সিনিয়র সহ-সভাপতি আবু তালেব দুলাল, বিএনপি নেতা আব্দুর রহিম মন্ডল, উপজেলা যুবদলের
যুগ্ন আহবায়ক এসএম জুয়েল রানা, টি.ইউ.ষ্টার ক্লাবের সহ-সভাপতি আব্দুল মান্নান, সাবেক সভাপতি নজমুল হামিদ রানা, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, মিজানুর রহমান ঝন্টু, কৃষকদল নেতা শফিকুল ইসলাম প্রমুখ। এসময় তেঁতুলিয়া গ্রামের নারী-পুরুষ, বিএনপি ও তার সহযোগি সংগঠনের নেতৃবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট