1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
সিএমপি ডিবি (দক্ষিণ) বিশেষ অভিযানে প্রবাসীর ছিনতাইকৃত ৫ ভরি ১৫ আনা স্বর্ণালংকার ও স্বর্ণ বিক্রয়ের নগদ ২,৫০,০০০/- টাকা উদ্ধারসহ ২ আসামী গ্রেফতার - নব দিগন্ত ২৪
রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
সর্বশেষ :
রাজৈরে সাংবাদিকের মাতৃবিয়োগে দোয়া মাহফিল ডিমলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে একই পরিবারের দুই শিশুর মৃত্যু নওগাঁ জেলা পুলিশের গত মধ্যরাতে বড় ধরনের মাদকবিরোধী অভিযান : বিপুল পরিমাণ মাদকদ্রব্য ৯০ কেজি গাজা (যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা), সহ দুইজন বড় মাদক ব্যবসায়ী গ্রেফতার সলঙ্গায় জমে উঠেছে কোরবানীর গরু- ছাগলের হাট জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য বেনাপোল বড়আঁচড়ায় ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী হৃদয়ের ১০ বছর কারাদণ্ড

সিএমপি ডিবি (দক্ষিণ) বিশেষ অভিযানে প্রবাসীর ছিনতাইকৃত ৫ ভরি ১৫ আনা স্বর্ণালংকার ও স্বর্ণ বিক্রয়ের নগদ ২,৫০,০০০/- টাকা উদ্ধারসহ ২ আসামী গ্রেফতার

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১০২ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
প্রেস রিলিজ
মামলার বাদী শফিউল আলম (৩৮) গত ১৪/০২/২০২৬ তারিখ সকাল ০৮.৩৫ ঘটিকার সময় দুবাই হতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর অবতরণ করেন। পরবর্তীতে বাদী বিমানবন্দর এলাকা হতে একই তারিখ সকাল অনুমান ০৯.৫০ ঘটিকার সময় একটি ভাড়া গাড়ী যোগে তার সাথে থাকা ৪টি স্বর্ণের নেকলেস, ১০টি স্বর্ণের আংটি, ২টি স্বর্ণের বালা, ০৩টি স্বর্ণের চেইন, সর্বমোট ওজন ১০০ (একশত) গ্রাম, যার মূল্য-১৮,৫০,০০০/- টাকা, ০১টি ইনটেক SAMSUNG GALAXY $25 ULTRA মোবাইল সেট, যার মূল্য-১,১৫,০০০/-ঢাকা, ০১টি ব্যবহৃত GOOGLE PIXEL 6 ৬ মোবাইল সেট যার মূল্য-৪০,০০০/- টাকা, ০১টি ব্যবহৃত ও PHONE IS PRO মোবাইল সেট, যার মূল্য- ১,৩০,৩০০/-টাকা, ০১টি ব্যবহৃত VIVO YI6, মোবাইল নেট, যার মূল্য- ১৩,০০০/-ঢাকা, নগদ ৩.৫০০/-(তিন হাজার) দুবাই দিরহাম, যাহা বাংলাদেশী টাকায় নগদ ১,১৯,০০০/- টাকা, বাংলাদেশী টাকায় নগদ ১৩,০০০/-(তেরো হাজার) টাকা, ০১টি ব্যবহৃত DERE ল্যাপটপ, যার মূল্য- ৫০,০০০/- টাকা সহ উন্নতমানের প্রয়োজনীয় কাপড় চোপড় ও খাবার, যার মূল্য অনুমান-৩০,০০০/- টাকাসহ বায়েজিদ বোস্তামী থানাধীন তার বাসার উদ্দেশ্যে রওনা করেন। পথিমধ্যে সকাল অনুমান ১০.১০ ঘটিকায় খুলশী থানাধীন টাইগারপাস হতে লালখান বাজারের মধ্যবর্তী ওয়াসিম আকরাম এক্সপ্রেসওয়ের (ফ্লাইওভার) উপর পৌঁছালে পিছন থেকে একটি নোহা গাড়ী বাদীর গাড়ী গতিরোধ করে। উক্ত নোহা গাড়ী হতে ০৪ জন লোক নেমে এসে হাতে ওয়াকিটকিসহ নিজেদেরকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে অনুমান ১১.০০ ঘটিকার সময় বাদী নিকট থাকা বর্ণিত মালামাল গুলো জোরপূর্বক নিয়ে যায় মর্মে বাদী খুলশী থানায় লিখিত এজাহার দায়ের করেন। উক্ত এজাহারের ভিত্তিতে খুলশী থানার মামলা নং-১৬, তারিখ-১৯/০২/২০২৬, ধারা-১৭০/৩৯২ পেনাল কোড রুজু করা হয়। উক্ত মামলার ঘটনায় থানা পুলিশের পাশাপাশি ডিবি(দক্ষিণ) বিভাগ ছায়া তদন্ত শুরু করে।

ছায়া তদন্তের একপর্যায়ে ডিবি-দক্ষিণ বিভাগের পুলিশ পরিদর্শক (নিঃ) জনাব মোঃ সাজ্জাদ হোসেন এর নেতৃত্বে বিশেষ টিমের সদস্যরা বিশ্বস্ত গোপন সংবাদের ভিত্তিতে মামলার ঘটনার সহিত জড়িত আসামী মোঃ সোহেল প্রঃ সোহেল রানা(৪০), পিতা-মৃত বেদারুল ইসলাম, মাতা-আনোয়ার বেগম, সাং- নদিমপুর, ০৮নং ওয়ার্ড, নোয়জিশপুর ইউপি, সোনা মিয়া চৌধুরী বাড়ী, থানা-রাউজান, জেলা-চট্টগ্রাম’কে ১৯/০২/২০২৬ খ্রিঃ তারিখ ১১.৪৫ ঘটিকার সময় সিএমপি’র কোতোয়ালী থানাধীন কাজির দেউরি এলাকা হতে গ্রেফতার করেন। আসামী মোঃ সোহেল প্রঃ সোহেল রানা(৪০) এর নিকট হতে প্রাপ্ত তথ্যউপাত্ত মতে চট্টগ্রাম জেলার হাটহাজারী থানার ইছাপুর বাজারে আমিন মার্কেটস্থ আমানত শাহ জুয়েলার্স নামক দোকান হতে অভিযান পরিচালনা করে ছিনতাইকৃত স্বর্ণ ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত আসামী উত্তম চৌধুরী প্রঃ রবি চৌধুরী(৪০), পিতা-শংকুল চৌদুরী, মাতা- ঝর্ণা চৌধুরী, সাং-পশ্চিম মেখল, বিমল ডাক্তারের বাড়ী, ০৬নং ওয়ার্ড, ০৬নং মেখল ইউপি, থানা-হাটহাজারী, জেলা-চট্টগ্রাম, কর্মক্ষেত্রের ঠিকানা- আমানত শাহ জুয়েলার্স, আমিন মার্কেট, ইছাপুর, থানা-হাটহাজারী, জেলা-চট্টগ্রাম’কে ছিনতাইকৃত স্বর্ণ বিক্রয়ের নগদ ২,৫০,০০০(দুই লক্ষ পঞ্চাশ হাজার) টাকাসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত উত্তম চৌধুরী প্রঃ রবি চৌধুরী(৪০)’র তথ্য মতে চট্টগ্রাম জেলার হাটহাজারী থানাধীন হাটহাজারী বাজারস্থ এসএম শপিং সেন্টার এর ‘বন্ধু সুন্দর জুয়েলার্স’ নামক দোকান হতে ছিনতাইকৃত ৬৯.৩৯ গ্রাম স্বর্ণ উদ্ধার করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী মোঃ সোহেল প্রঃ সোহেল রানা(৪০) তার সঙ্গীয় অপরাপর পলাতক আসামীদের সহিত পরস্পর যোগসাজশে বিদেশ ফেরৎ প্রবাসীদের টার্গেট করে তাদের সঙ্গে থাকা স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র ডিবি পরিচয়ে ছিনতাই করে আসছে । উক্ত ছিনতাইকৃত স্বর্ণসমূহ গ্রেফতারকৃত অপর আসামী উত্তম চৌধুরী প্রঃ রবি চৌধুরী(৪০) এর মাধ্যমে বিক্রয় করে আসছিল মর্মে জানা যায়। গ্রেফতারকৃত আসামী মোঃ সোহেল প্রঃ সোহেল রানা(৪০) এর বিরুদ্ধে বিভিন্ন থানায় ছিনতাইসহ ০৩(তিন) টি মামলা রয়েছে। ঘটনার সাথে জড়িত পলাতক আসামীদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট