1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
সিটি কর্পোরেশন হতে যাচ্ছে বগুড়া শনিবার গণবিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত। - নব দিগন্ত ২৪
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

সিটি কর্পোরেশন হতে যাচ্ছে বগুড়া শনিবার গণবিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত।

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ২১১ বার পড়া হয়েছে


সজীব হাসান,,( বগুড়া) প্রতিনিধি: বগুড়া পৌরসভাকে বগুড়া সিটি কর্পোরেশনে উন্নীত করার ব্যাপারে গণশুনানির জন্য বগুড়ার জেলা প্রশাসককে চিঠি দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন শাখা থেকে ১০ এপ্রিল জারিকৃত একটি চিঠিতে বগুড়া জেলার গেজেটভুক্ত মৌজাভিত্তিক জনসংখ্যা তথ্য ও জরিপ মানচিত্র দ্রুত পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। চিঠিতে বলা হয় বগুড়া পৌর এলাকা ও আশপাশের অঞ্চল নিয়ে সিটি করপোরেশন গঠনের লক্ষ্যে ‘সিটি করপোরেশন (প্রতিষ্ঠা) বিধিমালা, ২০২৩’ এর বিধি ৬ অনুযায়ী প্রয়োজনীয় প্রস্তাব প্রস্তুতের জন্য নির্ধারিত এলাকার অধিবাসীদের মতামত ও অন্যান্য তথ্যসহ একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রস্তুতের অনুরোধ করা হলো।
চিঠিতে স্বাক্ষর করেছেন স্থানীয় সরকার বিভাগের উপসচিব ফিরোজ মাহমুদ। বগুড়া পৌরসভার প্রশাসককে এ সংক্রান্ত কার্যক্রম দ্রুত সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে ২৮ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে জেলা প্রশাসকের পক্ষ থেকে স্থানীয় সরকার বিভাগে একটি প্রাথমিক প্রস্তাবনা পাঠানো হয়। সেই প্রস্তাবের পরিপ্রেক্ষিতেই এলজিডি এই চিঠি জারি করেছে। এ বিষয়ে বগুড়া পৌরসভার প্রশাসক মাসুম আলী বেগ জানান, “আমরা ইতোমধ্যে মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহের কাজ শুরু করেছি। শনিবার সংবাদপত্রে জনসাধারণের মতামত চেয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট