1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
সিটিটিসিতে সাইবার ডিজিটাল এভিডেন্স সংক্রান্ত দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন - নব দিগন্ত ২৪
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
রাজৈরের কবিরাজপুরে দুই পক্ষের ভয়াবহ সংঘর্ষে আহত ৩ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস” উপলক্ষে স্বাধীনতা ও বিজয় স্মৃতিস্তম্ভে গোপালগঞ্জ জেলা পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন পুলিশ সুপার মহোদয়ের ট্রাফিক অফিস, যশোরের বার্ষিক পরিদর্শন যশোর সুপারের কার্যালয়ে এএসআই (নিরস্ত্র) হতে এসআই (নিরস্ত্র) পদে পদোন্নতি প্রাপ্ত হওয়ায় র‌্যাংক ব্যাজ পরিধান ডিমলায় নব নির্বাচিত সংসদ সদস্যর ঈদ পূর্ণমিলনী সভা অনুষ্ঠিত বগুড়ায় ছুরিকাঘাতে বিএনপি কর্মী নিহত রাজৈরে ফল ব্যবসায়ী জাকির শেখকে কুপিয়ে হত্যার অভিযোগ, জেরে বসতবাড়িতে আগুন। হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে ঈদে বিনোদন প্রেমীদের ভীড় যশোর নাভারনে ১৭ বছর পর ফের সচল হচ্ছে ঐতিহ্যবাহী পশুর হাট খুলনা পুলিশ সুপারের কার্যালয় পদোন্নতিপ্রাপ্ত সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিয়ে সম্মাননা প্রদান

সিটিটিসিতে সাইবার ডিজিটাল এভিডেন্স সংক্রান্ত দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ৬৪ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
বাংলাদেশের সন্ত্রাসবিরোধী ট্রাইবুনালের বিজ্ঞ বিচারক, প্রসিকিউটর এবং এ সংক্রান্ত মামলার তদন্তকারীদের অংশগ্রহণে সিটিটিসিতে সাইবার ডিজিটাল এভিডেন্স সংক্রান্ত দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।

আজ বুধবার (৩০ জুলাই ২০২৫খ্রি.) ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) এর সম্মেলন কক্ষে যুক্তরাষ্ট্রের জাস্টিস ডিপার্টমেন্টের অফিস অব ওভারসিজ প্রসিকিউটরল ডেভেলপমেন্ট এসিস্ট্যান্ট অ্যান্ড ট্রেনিং এবং সিটিটিসি এর যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মশালা উদ্বোধন করেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মোঃ মাসুদ করিম।

বাংলাদেশের সন্ত্রাসবিরোধী ট্রাইবুনালের বিজ্ঞ বিচারক, প্রসিকিউটর এবং এ সংক্রান্ত মামলার তদন্তকারীদের অংশগ্রহণে সাইবার ডিজিটাল এভিডেন্স সংক্রান্ত দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করা হয়।

এ কর্মশালা উদ্বোধন কালে প্রধান অতিথি মাসুদ করিম বলেন, সন্ত্রাসবিরোধী মামলা প্রমাণের ক্ষেত্রে ডিজিটাল এভিডেন্সির গুরুত্ব অনস্বীকার্য। বিধায় আজকের এই কর্মশালার মাধ্যমে ডিজিটাল এভিডেন্ট সংগ্রহের প্রক্রিয়া, চেন অব কাস্টডি এবং ফরেন্সিক প্রক্রিয়া সম্পর্কে ট্রাইবুনালের বিজ্ঞ বিচারকবৃন্দ, প্রসিকিউটার বৃন্দ এবং তদন্তকারী কর্মকর্তারা সম্মুখ ধারণা লাভ করবে।

উদ্বোধন কালে ইউ এস এম্বাসি ঢাকার রেসিডেন্ট লিগাল এডভাইজার রাহুল কালি, লিগাল অ্যাডভাইজার নুরান চৌধুরী এবং সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশন এর উপ-পুলিশ কমিশনার মোঃ শাহ্জাহান হোসেন পিপিএম উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক, প্রসিকিউটর ও তদন্তকারী কর্মকর্তাসহ এ প্রশিক্ষণে সর্বমোট ৩৬ জন অংশগ্রহণ করেন। দুদিন ব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা আগামীকাল সনদ বিতরণের মাধ্যমে শেষ হবে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট