1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
সিরাজগঞ্জে "খেলাঘর" শিশুদের প্রাণবন্ত উৎসবে নববর্ষ উদযাপন - নব দিগন্ত ২৪
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

সিরাজগঞ্জে “খেলাঘর” শিশুদের প্রাণবন্ত উৎসবে নববর্ষ উদযাপন

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ১১৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :
“নব কিশলয়ে জাগুক ধরণী,সাজুক নতুন প্রাণ,হৃদয়ে আজ জেগে উঠুক সম্প্রীতির জয়গান”—এই প্রতিপাদ্যকে ধারণ করে বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপনে রঙে-উৎসবে মুখর হয়ে ওঠে সিরাজগঞ্জ।প্রাচীনতম শিশু সংগঠন “খেলাঘর” সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে দিনটি পরিণত হয় শিশুদের আনন্দ-উল্লাস আর বাঙালিপনার এক মিলনমেলায়।
আজ মঙ্গলবার সকালে সিরাজগঞ্জের কালিয়ায় অবস্থিত ‘রাইজিং সান কিন্ডারগার্টেন স্কুল’র “সূর্যমুখী খেলাঘর আসর”এর শিশুদের অংশগ্রহণে বের হয় এক বর্ণাঢ্য শোভাযাত্রা।রঙিন পোশাক,বৈচিত্র্যময় সাজসজ্জা আর উৎসবের আবহে শোভাযাত্রাটি স্থানীয় বাজার প্রদক্ষিণ করে এলাকাজুড়ে ছড়িয়ে দেয় নববর্ষের আনন্দবার্তা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন “খেলাঘর” সিরাজগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ, রায়গঞ্জ ও উল্লাপাড়া উপজেলার প্রতিনিধিরা,সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।পরে সকলের অংশগ্রহণে পরিবেশন করা হয় গ্রামবাংলার ঐতিহ্যবাহী ইলিশ-পান্তা ভাত,যা উৎসবকে আরও করে তোলে প্রাণবন্ত ও স্বাদময়।
এছাড়াও শিশু শিল্পী ও স্থানীয় শিল্পীদের পরিবেশনায় “এসো হে বৈশাখ”সহ নানা সাংস্কৃতিক পরিবেশনায় মন জয় করে উপস্থিত দর্শকদের।
শিশুদের আনন্দ-উচ্ছ্বাস আর সম্প্রীতির বার্তায় ভরপুর এই আয়োজন যেন নতুন বছরের সূচনায় এক উজ্জ্বল প্রত্যয়ের নাম “খেলাঘর”।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট