1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
সিরাজগঞ্জে "যমুনা" নামে উপজেলার দাবীতে মানববন্ধন - নব দিগন্ত ২৪
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
সর্বশেষ :
রানীশংকৈলে ‘সোনার মূর্তি’ দেখিয়ে প্রতারণা, ডিবির অভিযানে ভাই-বোন আটক সলঙ্গায় মেধার জয়গান : বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও অভিভাবকদের উচ্ছাস পেকুয়ার মগনামায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত উল্লাপাড়ায় নবাগত ওসি’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় মাদারীপুরে যাত্রা শুরু করলো শিক্ষা পরামর্শ ও আইইএলটিএস প্রশিক্ষণ কেন্দ্র ‘এডু অ্যাসিস্টস’ ডিমলায় আল মদিনা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত স্ত্রী-সন্তান হারিয়ে বাবার বুকফাটা আর্তনাদ দেশসেরা ক্ষুদে দৌড়বিদ রিফাতকে উল্লাপাড়াবাসীর সংবর্ধনা ডিমলায় শিক্ষার্থীকে দিয়ে শরীর ম্যাসাজের ভিডিও ভাইরালে শোকজ প্রধান শিক্ষকসহ সংশ্লিষ্টরা জুডো, কারাতে, তায়কোয়ানডো ও শ্যূটিং ( এয়ার গান) প্রশিক্ষণ পেলো ৭৫ জন যুব

সিরাজগঞ্জে “যমুনা” নামে উপজেলার দাবীতে মানববন্ধন

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ১৮২ বার পড়া হয়েছে

জি.এম স্বপ্না,সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জে ‘যমুনা’ নামে উপজেলা চায় চরাঞ্চলের ৬ ইউনিয়নবাসী।
সিরাজগঞ্জের কাজীপুরে যমুনা নদীর চরাঞ্চলের ৬ টি ইউনিয়ন নিয়ে ‘যমুনা’ নামে নতুন উপজেলা গঠনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে সিরাজগঞ্জ প্রেসক্লাব চত্বরে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
‘যমুনা উপজেলা বাস্তবায়ন পরিষদ’ এর ব্যানারে আয়োজিত এ মানববন্ধনে কাজীপুর উপজেলার নাটুয়ারপাড়া, তেকানী, খাসরাজবাড়ী, নিশ্চিন্তপুর, চরগিরিশ ও মনসুরনগর ইউনিয়নের শতাধিক নারী-পুরুষ অংশ নেন।
যমুনা উপজেলা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আব্দুল কাদেরের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা শাহীনুর আলম, জনপ্রিয় কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি সেলিম রেজা।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু এ দাবির প্রতি সমর্থন জানিয়ে বলেন, যমুনা নদীর পূর্ব পাড়ে বিচ্ছিন্ন চরাঞ্চলে প্রায় দুই লাখ মানুষের বসবাস। কিন্তু যমুনা নদীর কারণে উপজেলা সদরের সঙ্গে যোগাযোগ ব্যবস্থার দুরঅস্থার কারণে তারা শিক্ষা, স্বাস্থ্য ও উন্নয়ন-সুবিধা থেকে পিছিয়ে রয়েছে। তবে বিচ্ছিন্ন এ ছয়টি ইউনিয়ন নিয়ে নতুন যমুনা নামে উপজেলা হলে এ বৈষম্য দূর হবে।
বক্তারা জানান, ১৫ কিলোমিটার নদী পাড়ি দিয়ে তাদের প্রশাসনিক কাজ করতে হয়। এতে তাদের অনেক সময় নষ্ট ও হয়রানির শিকার হতে হয়। তাই নতুন উপজেলা গঠনের বিষয়টি দ্রুত বিবেচনায় নেওয়ার জন্য তারা বর্তমান অন্তর্বর্তীকালিন সরকারের প্রতি আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট