1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
সিসিটিভি ফুটেজে দেখা যায়, শিশুকে কোলে নিয়ে হাসপাতাল থেকে পালাচ্ছেন এক নারী - নব দিগন্ত ২৪
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাদারীপুর সদর উপজেলা শিরখাড়া ইউনিয়নে ছেলের হাতে মায়ের মৃ/ত্যু বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন এর রাজৈর উপজেলা শাখা আংশিক কমিটি গঠন। রানীশংকৈলে ‘সোনার মূর্তি’ দেখিয়ে প্রতারণা, ডিবির অভিযানে ভাই-বোন আটক সলঙ্গায় মেধার জয়গান : বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও অভিভাবকদের উচ্ছাস পেকুয়ার মগনামায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত উল্লাপাড়ায় নবাগত ওসি’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় মাদারীপুরে যাত্রা শুরু করলো শিক্ষা পরামর্শ ও আইইএলটিএস প্রশিক্ষণ কেন্দ্র ‘এডু অ্যাসিস্টস’ ডিমলায় আল মদিনা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত স্ত্রী-সন্তান হারিয়ে বাবার বুকফাটা আর্তনাদ

সিসিটিভি ফুটেজে দেখা যায়, শিশুকে কোলে নিয়ে হাসপাতাল থেকে পালাচ্ছেন এক নারী

নাজমুল শেখ
  • প্রকাশিত: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ১৩২ বার পড়া হয়েছে

মোঃ নাজমুল শেখ, মাদারীপুর জেলা প্রতিনিধি।

মাদারীপুর জেলা হাসপাতালের শিশু ওয়ার্ড থেকে ৬ মাস বয়সী এক ছেলেশিশু চুরির অভিযোগ উঠেছে। আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে জেলা হাসপাতালের ষষ্ঠ তলার শিশু ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

চুরি হওয়া শিশুটির নাম আবদুর রহমান। তার বাবা সুমন মুন্সি ও মা সুমি আক্তার সদর উপজেলার মহিষেরচর পাকা মসজিদ এলাকার বাসিন্দা। পরিবারের দাবি, শিশুটিকে নিয়ে ইজিবাইকে করে দ্রুত পালিয়ে যান বোরকা পরা এক নারী। হাসপাতালের সিসিটিভি ফুটেজে এ দৃশ্য ধরা পড়েছে।

পুলিশ ও স্বজনেরা জানানা, তিন দিন আগে সুমন ও সুমি দম্পতির দুই বছর বয়সী শিশুমেয়ে জামিলাকে অসুস্থ অবস্থায় মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়। আজ দুপুর সাড়ে ১২টার দিকে সেখানে আরেক মেয়েকে খাওয়াচ্ছিলেন সুমি। এ সময় গোলাপি রঙের বোরকা পরে এক নারী আবদুর রহমানকে কোলে তুলে নেন। আদর করার জন্য হাসপাতালের বারান্দায় নিয়ে যান। এরপর মুহূর্তেই সুমির চোখ ফাঁকি দিয়ে শিশুটিকে নিয়ে সটকে পড়েন তিনি। খোঁজাখুঁজি করে না পাওয়ায় পুলিশকে খবর দেওয়া হয়।

হাসপাতালের বাইরের সিসিটিভি ফুটেজে দেখা যায়, ছয় মাসের ওই শিশুকে কোলে নিয়ে ইজিবাইকে করে হাসপাতাল থেকে পালাচ্ছেন এক নারী। হাসপাতালে নিরাপত্তা না থাকায় এমন ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

কান্নাজড়িত কণ্ঠে সুমি আক্তার বলেন, ‘চোখের পলকেই এ ঘটনা ঘটেছে। আমি আমার আদরের সন্তানকে ফেরত চাই।’ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা নুরুল আমিন বলেন, বিষয়টি পুলিশ তদন্ত করছে। পরে তারাই সব বলবে।

ঘটনা তদন্তে ইতিমধ্যে মাঠে নেমেছে থানা ও গোয়েন্দা পুলিশ। এ বিষয়ে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) চাতক চাকমা জানান, হাসপাতাল থেকে শিশু চুরির ঘটনার সিসিটিভি ফুটেজ হাতে এসেছে। এরই মধ্যে পুলিশের একাধিক দল কাজ করছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট