1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
সেনা অভিযানে অস্ত্রসহ সশস্ত্র দুর্বৃত্ত ও মাদক ব্যবসায়ীকে আটক - নব দিগন্ত ২৪
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

সেনা অভিযানে অস্ত্রসহ সশস্ত্র দুর্বৃত্ত ও মাদক ব্যবসায়ীকে আটক

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৮ বার পড়া হয়েছে

মোঃ মুবিনুল ইসলাম, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি:

খাগড়াছড়ি ও ফটিকছড়ির সীমান্তবর্তী এলাকা আব্দুল্লাহপুর-নানুপুরে বিশেষ অভিযান চালিয়ে অস্ত্র, গোলাবারুদ, মাদক ও বিভিন্ন সরঞ্জামাদিসহ এক সশস্ত্র দুর্বৃত্ত মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বুধবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর ২৪ আর্টিলারি ব্রিগেড ও গুইমারা রিজিয়নের আওতাধীন লক্ষীছড়ি জোনের সেনা সদস্য এ অভিযান পরিচালনা করে।
আটক ব্যক্তির নাম আব্দুল হালিম ইমন (৩৮)। তিনি ফটিকছড়ির আব্দুল্লাহপুর গ্রামের মো. শফির ছেলে।

অভিযানে সেনা টহল দল তল্লাশি চালিয়ে একটি শটগান, থ্রি-নট-থ্রি রাইফেলের ২ রাউন্ড গুলি, পিস্তলের ৬ রাউন্ড গুলি, শটগানের ৭ রাউন্ড গুলি, ৭.৬২ মিঃ মিঃ ব্ল্যাংক এ্যামোনিশন-০১ রাউন্ড, শট গানের ফায়ারকৃত কার্তুজ-১১ রাউন্ড, এ্যামোনিশন ক্লিপ-০১টি, ১৪৪ পিস ইয়াবা, ৯টি দেশীয় ধারালো অস্ত্র, ২টি রামদা, একটি চাইনিজ কুড়াল, ১৫টি মোবাইল ফোন, ২৫টি সিমকার্ড, একটি বডি ক্যামেরাসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করে।

গ্রেফতারকৃত আসামিকে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট