1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে নিজেদের মেধা ও যোগ্যতার ভিত্তিতে যশোর জেলা হতে (টিআরসি) পদে প্রাথমিকভাবে নিয়োগ পেল ৩৮ জন মেধাবী প্রার্থী। - নব দিগন্ত ২৪
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
রাজৈরে সাংবাদিকের মাতৃবিয়োগে দোয়া মাহফিল ডিমলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে একই পরিবারের দুই শিশুর মৃত্যু নওগাঁ জেলা পুলিশের গত মধ্যরাতে বড় ধরনের মাদকবিরোধী অভিযান : বিপুল পরিমাণ মাদকদ্রব্য ৯০ কেজি গাজা (যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা), সহ দুইজন বড় মাদক ব্যবসায়ী গ্রেফতার সলঙ্গায় জমে উঠেছে কোরবানীর গরু- ছাগলের হাট জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য বেনাপোল বড়আঁচড়ায় ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী হৃদয়ের ১০ বছর কারাদণ্ড

স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে নিজেদের মেধা ও যোগ্যতার ভিত্তিতে যশোর জেলা হতে (টিআরসি) পদে প্রাথমিকভাবে নিয়োগ পেল ৩৮ জন মেধাবী প্রার্থী।

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ১৫২ বার পড়া হয়েছে

মনা যশোর প্রতিনিধিঃ
ইং ২৯/০৫/২০২৫খ্রি সকাল ১০.০০ ঘটিকায় যশোর পুলিশ লাইন্স ড্রিল সেডে বাংলাদেশ পুলিশ ট্রেনিং রিক্রুট কনস্টেবল(টিআরসি) পদে নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করেন যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার ও অত্র রিক্রুট কনস্টেবল(টিআরসি) নিয়োগ বোর্ডের সভাপতি জনাব রওনক জাহান মহোদয়।

পরবর্তীতে উত্তীর্ণ প্রার্থীদের মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং রাতে প্রাথমিকভাবে উত্তীর্ণ প্রার্থীদের ফলাফল প্রকাশ করেন সম্মানিত পুলিশ সুপার মহোদয়।

এসময় উত্তীর্ণ প্রার্থীদের জেলা পুলিশের পক্ষ হতে ফুল দিয়ে অভিনন্দন জানানো হয় ।

সম্মানিত পুলিশ সুপার মহোদয় উপস্থিত প্রার্থীদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, আমরা এই নিয়োগ প্রক্রিয়াটি কয়েকটি ধাপের মধ্য দিয়ে আজ শেষ করতে পেরেছি। আজকে যারা প্রাথমিকভাবে উত্তীর্ণ হয়েছে তারা সকলেই নিজেদের মেধা ও যোগ্যতার ভিত্তিতে উত্তীর্ণ হয়েছে। তিনি উত্তীর্ণ সকল প্রার্থীকে অভিনন্দন জানান।

একই সাথে যেসকল প্রার্থী প্রাথমিক ফলাফলে অকৃতকার্য হয়েছে তাদের পরবর্তীতে আরো ভালো প্রস্তুতি নিতে বলেন।

এসময় আরো উপস্থিত ছিলেন অত্র নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্যগণ এবং অত্র নিয়োগ ডিউটিতে নিয়োজিত জেলা পুলিশের সকল পদমর্যাদার অফিসার ও ফোর্সবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট