1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
হরিপুরে ইউএনও কার্যালয়ের নিয়োগ পরীক্ষার কাগজ ছিনতাই মামলায় যুবক গ্রেফতার - নব দিগন্ত ২৪
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
হরিপুরে ইউএনও কার্যালয়ের নিয়োগ পরীক্ষার কাগজ ছিনতাই মামলায় যুবক গ্রেফতার ফরিদপুর জেলা পুলিশের একজন নিষ্ঠাবান ও কর্তব্যপরায়ণ সদস্য এএসআই(সঃ) মোঃ রাশেদ আলী- এর অকাল মৃত্যুতে পুলিশ সুপার, ফরিদপুর মহোদয়ের গভীর শোক নওগাঁ ও বগুড়া জেলার বিভিন্ন এলাকায় ওজন ও পরিমাপ, পণ্যের মোড়কজাতকরণ, একটি বিএসটিআই সার্ভিল্যান্স অভিযান রাজশাহী মহানগরী বিভিন্ন এলাকায় ওজন ও পরিমাপ যাচাই বিএসটিআই, ভ্রাম্যমান আদালতের অভিযান যশোর বেনাপোলে সাংবাদিক জাহিদুল ইসলামের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠান কলারোয়া সীমান্তে বিজিবির মাদক/চোরাচালান বিরোধী অভিযানে তেইশ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এক বিশেষ অভিযানে ডিবি (উত্তর), জেলা পুলিশ ঢাকা ডাকাতির প্রস্তুতিকালে ৪ জন পেশাদার ডাকাত আটক দামুড়হুদা মডেল থানা বার্ষিক পরিদর্শন করলেন পুলিশ সুপার, চুয়াডাঙ্গা আরাফ বাংলাদেশের ঈদ উপহার ও ইফতার বিতরণ। বগুড়া সান্তাহার পৌর শ্রমিক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানার বহিষ্কার আদেশ প্রত্যাহার

হরিপুরে ইউএনও কার্যালয়ের নিয়োগ পরীক্ষার কাগজ ছিনতাই মামলায় যুবক গ্রেফতার

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
হাসিনুজ্জামান মিন্টু

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় ইউএনও কার্যালয়ে ঢুকে নিয়োগ পরীক্ষার কাগজপত্র ছিনিয়ে নেওয়ার ঘটনায় দায়ের করা মামলায় শরীফ (৩০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার মাগরিবের পর উপজেলার জাদুরানী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ।

গ্রেফতার হওয়া শরীফ হরিপুর উপজেলার নন্দগাঁও গ্রামের আবুল হোসেনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে মেদনিসাগর টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ছিনিয়ে নেওয়ার ঘটনায় ৯ জনের নাম উল্লেখ করে একটি মামলা করা হয়েছে। এছাড়া আরও প্রায় ৩০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

মামলা দায়েরের পর পুলিশ অভিযানে নেমে শনিবার জাদুরানী বাজার এলাকা থেকে মামলার ৯ নম্বর আসামি শরীফকে গ্রেফতার করে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারের জন্যও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ।

এর আগে শুক্রবার বিকেলে হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মেদনিসাগর টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগ পরীক্ষার কাগজপত্র কয়েকজন ব্যক্তি জোরপূর্বক নিয়ে যায়। পরে এ ঘটনায় রাতেই প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ থানায় মামলা দায়ের করেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট