1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
হরিপুরে চাপসার সীমান্ত দিয়ে আরও ৭ জনকে পুশ-ইন। - নব দিগন্ত ২৪
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
সর্বশেষ :
রাজৈরে সাংবাদিকের মাতৃবিয়োগে দোয়া মাহফিল ডিমলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে একই পরিবারের দুই শিশুর মৃত্যু নওগাঁ জেলা পুলিশের গত মধ্যরাতে বড় ধরনের মাদকবিরোধী অভিযান : বিপুল পরিমাণ মাদকদ্রব্য ৯০ কেজি গাজা (যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা), সহ দুইজন বড় মাদক ব্যবসায়ী গ্রেফতার সলঙ্গায় জমে উঠেছে কোরবানীর গরু- ছাগলের হাট জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য বেনাপোল বড়আঁচড়ায় ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী হৃদয়ের ১০ বছর কারাদণ্ড

হরিপুরে চাপসার সীমান্ত দিয়ে আরও ৭ জনকে পুশ-ইন।

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ১৬০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
হাসিনুজ্জামান মিন্টু,,

ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক পুশ-ইন করা সাত বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) চাপসার বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৩৪৭/এমপি বরাবর ভারতের অভ্যন্তর থেকে এই সাতজনকে বাংলাদেশের ভেতরে ঠেলে দেওয়া হয়।

আটকদের মধ্যে রয়েছেন দুজন পুরুষ, চারজন নারী ও এক শিশু। কর্তব্যরত বিজিবি টহল দল তাৎক্ষণিকভাবে তাদের আটক করে। ৪২ বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছে, তারা ২০-২৫ বছর আগে কাজের সন্ধানে দালালের মাধ্যমে সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশ থেকে ভারতের মুম্বাইয়ে গিয়েছিল। আনুমানিক ৬-৭ দিন আগে মুম্বাই পুলিশ তাদের গ্রেপ্তার করে এবং গত বুধবার সীমান্ত এলাকায় নিয়ে আসে।

আটকদের আত্মীয়-স্বজনের মাধ্যমে তাদের বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র এবং জন্ম নিবন্ধন সনদ যাচাই-বাছাই করা হয়েছে। নাগরিকত্ব সঠিক হওয়ায় তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঠাকুরগাঁও জেলার হরিপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।
এই ঘটনার প্রতিবাদে বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট