1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
হেলদি সিটি এওয়ারনেস সাইকেল র‌্যালি-২০২৫ উদ্বোধনী অনুষ্ঠানে কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনারঃ - নব দিগন্ত ২৪
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
সর্বশেষ :
মাদারীপুরে সাবেক উপজেলা ছাত্রদল নেতার ফাঁসির রায় বাতিলের দাবিতে মানববন্ধন মাদারীপুরে কে এই বিএনপি নেতা বাবলু শেখ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- ২০২৬ উপলক্ষ্যে সেনাবাহিনী প্রধান কর্তৃক ঢাকা মহানগরে সেনা ক্যাম্প পরিদর্শন ও মতবিনিময় সভা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে খুলনা জেলার তেরখাদা উপজেলার প্রিজাইডিং অফিসারদের অংশগ্রহণে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত যশোর বেনাপোল পুটখালী ইউনিয়নের বারপোতা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ময়মনসিংহ জেলার গফরগাঁও এ সেনাবাহিনীর যৌথ অভিযানে বিদেশী অস্ত্র সহআটক- ৩ সাতক্ষীরা সীমান্তে মাদক বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমান ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি বর্ডার গার্ড রাণীশংকৈলে ত্রাণ কর্মকর্তার আচরণে ক্ষুব্ধ আদিবাসী নারীরা, প্রশাসনের হস্তক্ষেপ দাবি খুলনায় ঘাট এলাকা থেকে যুবক অপহরণ। সলঙ্গাকে পৌরসভা করার প্রতিশ্রুতি দিলেন মাও: রফিকুল ইসলাম খাঁন

হেলদি সিটি এওয়ারনেস সাইকেল র‌্যালি-২০২৫ উদ্বোধনী অনুষ্ঠানে কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনারঃ

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ৯২ বার পড়া হয়েছে

মনা যশোর জেলা প্রতিনিধিঃ
আজ ৭ নভেম্বর ২০২৫ তারিখ শুক্রবার বিকাল ৪ ঘটিকায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার কারিগরি সহায়তায় খুলনা সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে পরিচ্ছন্ন নগরী গড়ার লক্ষ্যে “হেলদি সিটিস: আরবান গভর্নেন্স ফর হেলথ এন্ড ওয়েলবিয়িং ইন খুলনা সিটি কর্পোরেশন” শীর্ষক প্রকল্পের আওতায় সাইকেল র‌্যালি-২০২৫ অনুষ্ঠিত হয়।

বেলুন ও ফেস্টুন উড্ডয়নের মধ্য দিয়ে এওয়ারনেস র‌্যালির শুভ
উদ্বোধন ঘোষণা করেন কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল) জনাব মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম-সেবা।

“আমাদের শহর আমরাই গড়বো, সুস্থ সুন্দর ও পরিস্কার থাকবো” প্রতিপাদ্যকে সামনে রেখে এওয়ারনেস র‌্যালিটি সার্কিট হাউজের সামনে থেকে শুরু হয়ে কাস্টমঘাট মোড়, রূপসা চৌরাস্তা মোড়, পিটিআই মোড়, রয়েল মোড়, ময়লাপোতা মোড়, নিরালা মোড় হয়ে আবারও ময়লাপোতা মোড়, শিববাড়ি মোড়, পিকচার প্যালেস মোড় থেকে, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দিয়ে আবারও সার্কিট হাউজের সামনে এসে শেষ হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, স্বাস্থ্যকর শহর গড়ে তোলার জন্য নগরবাসীর আচার-আচরণ পরিবর্তন আনা প্রয়োজন। নগরবাসী সবাই নিজ নিজ জায়গা থেকে সচেতন হয়ে দায়িত্ব পালন করলে খুলনাকে আবর্জনা মুক্ত হেলদি ও পরিচ্ছন্ন সিটি হিসেবে গড়ে তোলা সম্ভব বলে তিনি মনে করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্যবৃন্দ, খুলনা মেট্রোপলিটন পুলিশ, খুলনা সিটি কর্পোরেশনের কর্মচারীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, সাইক্লিং ক্লাবের সদস্যবৃন্দ, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যবৃন্দ এবং বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট