1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
১৬ জুলাই উপলক্ষে বেরোবিতে দিনব্যাপী কর্মসূচির ঘোষণা। - নব দিগন্ত ২৪
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
সর্বশেষ :
মাদারীপুরে কে এই বিএনপি নেতা বাবলু শেখ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- ২০২৬ উপলক্ষ্যে সেনাবাহিনী প্রধান কর্তৃক ঢাকা মহানগরে সেনা ক্যাম্প পরিদর্শন ও মতবিনিময় সভা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে খুলনা জেলার তেরখাদা উপজেলার প্রিজাইডিং অফিসারদের অংশগ্রহণে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত যশোর বেনাপোল পুটখালী ইউনিয়নের বারপোতা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ময়মনসিংহ জেলার গফরগাঁও এ সেনাবাহিনীর যৌথ অভিযানে বিদেশী অস্ত্র সহআটক- ৩ সাতক্ষীরা সীমান্তে মাদক বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমান ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি বর্ডার গার্ড রাণীশংকৈলে ত্রাণ কর্মকর্তার আচরণে ক্ষুব্ধ আদিবাসী নারীরা, প্রশাসনের হস্তক্ষেপ দাবি খুলনায় ঘাট এলাকা থেকে যুবক অপহরণ। সলঙ্গাকে পৌরসভা করার প্রতিশ্রুতি দিলেন মাও: রফিকুল ইসলাম খাঁন উল্লাপাড়ার বড় পাঙ্গাসীতে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

১৬ জুলাই উপলক্ষে বেরোবিতে দিনব্যাপী কর্মসূচির ঘোষণা।

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ১২৪ বার পড়া হয়েছে

মো. পারভেজ সেখ,বেরোবি
১৬ জুলাই শহীদ আবু সাইদ-এর প্রথম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)। ২০২৪ সালের এই দিনে স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় পুলিশের গুলিতে শহীদ হন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ। তার আত্মত্যাগের মধ্য দিয়ে সেই সময়ের আন্দোলন আরও বেগবান হয় এবং স্বৈরাচার সরকারের পতনের পথ প্রশস্ত হয়।
জুলাই আন্দোলনের অন্যতম কেন্দ্রবিন্দু ছিল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। তাই জুলাই শহীদ দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন । বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে দিনব্যাপী যেসব কর্মসূচির আয়োজন করা হয়েছে:
সকাল ৬টা ৩০ মিনিট: বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে পীরগঞ্জ উপজেলার জাফরপাড়ার বাবনপুর গ্রামে শহীদ আবু সাইদের বাড়ির উদ্দেশ্যে যাত্রা
সকাল ৭টা ৩০ মিনিট: শহীদের কবর জিয়ারত
সকাল ৯টা ১৫ মিনিট: কালো ব্যাজ ধারণ ও শোক র‌্যালি
সকাল ১০টা: শহীদ আবু সাইদ তোরণ ও মিউজিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন
সকাল ১০টা ১৫ মিনিট: শহীদ আবু সাইদ স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন
সকাল ১০টা ৩০ মিনিট: আলোচনা সভা
বিকেল ৩টা ৩০ মিনিট: চিত্রাঙ্কন প্রতিযোগিতা
মাগরিবের নামাজের পর: বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল
এদিনের অনুষ্ঠানে শহীদ আবু সাইদের পিতা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়াও উপস্থিত থাকবেন অন্তর্বর্তী সরকারের চারজন উপদেষ্টা প্রফেসর ড. আসিফ নজরুল, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়,প্রফেসর ড. চৌধুরী রফিকুল আবরার উপদেষ্টা, শিক্ষা মন্ত্রণালয়,সৈয়দা রিজওয়ানা হাসান উপদেষ্টা, পানি সম্পদ মন্ত্রণালয় এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, ফারুক ই আজম, বীরপ্রতীক উপদেষ্টা, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. এসএমএ ফায়েজ, শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের এবং ইউজিসির সদস্য প্রফেসর ড. তানজীমউদ্দীন খান।
সার্বিক বিষয়ে বেরোবি উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী গণমাধ্যমকে বলেন, ১৬ জুলাই আবু সাঈদের শাহাদাত বার্ষিকীতে থাকবেন চার উপদেষ্টা। এছাড়া আরও ২১ জন শহীদ পরিবারের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। তারা সবাই স্টেজের ওপরে থাকবেন। উপদেষ্টাসহ অন্যান্য অতিথিরা নিচে থাকবেন।
অনুষ্ঠান সফলভাবে বাস্তবায়নের জন্য ইতোমধ্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন সংস্কারমূলক কাজ শুরু করেছে প্রশাসন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট