1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
৪১ এবং ৪৩ তম বিসিএস (পুলিশ) ব্যাচের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারগণ খুলনা জেলায় স্টাডি ট্যুরে আগমন করায় স্বাগত জানান পুলিশ সুপার - নব দিগন্ত ২৪
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাদারীপুরে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা বগুড়ায় দৈনিক ভোরের ডাক ৩৫ বর্ষপূর্তির বর্ণাঢ্য উৎসব রাজধানী বাউনিয়াবাদ অসতর্কভাবে বিল্ডিং এর নির্মাণ কাজ করার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু আদমদীঘিতে ট্রাকচাপায় এনজিও কর্মকর্তার মৃত্যু!! আদমদীঘিতে খাল পুনঃখননের উদ্বোধন! এমপি মহিত তালুকদারের হাত ধরে শুরু হলো সবুজায়ন ও জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ! উল্লাপাড়ায় ঘরে ঢুকে ঘুমন্ত বৃদ্ধকে কুপিয়ে হত্যা স্ত্রী হাসপাতালে উল্লাপাড়ায় ঘরে ঢুকে ঘুমন্ত বৃদ্ধকে কুপিয়ে হত্যা স্ত্রী হাসপাতালে যশোর শার্শায় পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক বগুড়া সান্তাহারে এমপি আব্দুল মহিত তালুকদারকে সংবর্ধনা ডিবি যশোর কর্তৃক আলমগীর হত্যা ঘটনায় যশোরের ত্রাস, চিহ্নিত সন্ত্রাসী ভাইপো রাকিব গ্রেফতার

৪১ এবং ৪৩ তম বিসিএস (পুলিশ) ব্যাচের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারগণ খুলনা জেলায় স্টাডি ট্যুরে আগমন করায় স্বাগত জানান পুলিশ সুপার

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৩ বার পড়া হয়েছে

মনা যশোর প্রতিনিধিঃ
অদ্য ২৩-২৫ সেপ্টেম্বর ২০২৫ খ্রিঃ খুলনা জেলা স্টাডি ট্যুরে আগমন উপলক্ষে পুলিশ সুপারের কার্যালয়, খুলনা সম্মেলন কক্ষে খুলনা জেলা পুলিশের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয় ।

৪১ এবং ৪৩ তম বিসিএস (পুলিশ) ব্যাচের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারগণের উদ্দেশ্যে খুলনা জেলা ও জেলা পুলিশের ইতিহাস সম্পর্কিত বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। জেলা পুলিশের সাংগঠনিক কাঠামো, ডিএসবি, ডিবি’র বিভিন্ন কার্যক্রম, থানা, ফাঁড়ি, ক্যাম্পের, বিভিন্ন কার্যক্রম ও পুলিশের ডিজিটাল সেবাসমূহ, জেলা পুলিশের ভবিষ্যৎ পরিকল্পনা ও খুলনা জেলার দর্শনীয় স্থানগুলো সম্পর্কে ব্রিফ করেন এবং জেলা পুলিশের কার্যক্রম সম্পর্কে তাদের বিভিন্ন বিষয়ে বাস্তবমুখী ধারণা প্রদান করেন।

পুলিশ সুপার মহোদয় তাঁদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন এবং তিনি শিক্ষানবিশ কর্মকর্তাদের পেশাগত উৎকর্ষতা বৃদ্ধিতে এই সফর কাজে লাগানোর আহ্বান জানান এবং ভবিষ্যতে বাংলাদেশ পুলিশকে নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত হতে উৎসাহিত করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন জনাব ইমতিয়াজ মাহবুব, অতিরিক্ত পুলিশ সুপার (বেসিক ট্রেনিং-২),বিপিএ,সারদা, রাজশাহী, জনাব এস, এম, আল-বেরুনী, অতিরিক্ত পুলিশ সুপার- (প্রশাসন ও অর্থ), জনাব আনিসুজজামান, অতিরিক্ত পুলিশ সুপার-ট্রাফিক (অতিরিক্ত দায়িত্বে ক্রাইম ও অপস্), জনাব আবির সিদ্দিকী শুভ্র, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার, (সি-সার্কেল)। জনাব সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল), খুলনা মহোদয়।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট