1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
অপরাধ দমনে পুলিশ ও জনগণকে এক সাথে কাজ করতে হবে–এমপি- মহিত তালুকদার - নব দিগন্ত ২৪
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
সর্বশেষ :
অপরাধ দমনে পুলিশ ও জনগণকে এক সাথে কাজ করতে হবে–এমপি- মহিত তালুকদার সিংড়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে উপজেলা প্রশাসন বালিয়াডাঙ্গীতে সাড়ে ৪ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ২ ডিমলায় বিদ্যালয়ে চোরের হানা, ৬ ফ্যানসহ খেলার সামগ্রী চুরি ভুটভুটির সঙ্গে সিএনজির সংঘর্ষ, ৪ জন গুরুতর আহত ডিমলার ঝুনাগাছ চাপানী ইউপি চেয়ারম্যান পদ প্রার্থীর নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত সলঙ্গায় ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ডিমলায় সেচ ক্যানেলে ডুবে খালা-ভাগ্নির মর্মান্তিক মৃত্যু বগুড়ায় সার কারখানায় দুর্ধর্ষ ডাকাতি, লুট সাড়ে ৪ লাখ টাকার মালামাল সলঙ্গায় তারিকুল হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

অপরাধ দমনে পুলিশ ও জনগণকে এক সাথে কাজ করতে হবে–এমপি- মহিত তালুকদার

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার: বগুড়ার আদমদীঘি থানার প্রত্যন্ত সীমান্তবর্তী এলাকা চাঁপাপুরে পুলিশ ক্যাম্পের উদ্ধোধন ও সূধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বগুড়া-৩ ( আদমদীঘি-দুপচাঁচিয়া) এলাকার সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার বলেছেন, অপরাধ দমনে পুলিশ ও জনগণকে এক সাথে কাজ করতে হবে। সমাজ ও রাষ্ট্রে শান্তি শৃংখলা বজায় রাখতে এবং অপরাধ দমনে পুলিশ বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। পুলিশ রাষ্ট্রের অপরিহার্য একটি অঙ্গ। জনগনের জানমালের নিরাপত্তা বিধান পুলিশের দ্বায়িত্ব। আদমদীঘি থানার চাঁপাপুর অঞ্চল একটি প্রত্যন্ত এলাকা। চাঁপাপুর একটি সীমান্তবর্তী এলাকা। বিশেষ করে আদমদীঘি থানার প্রত্যন্ত সীমান্তবর্তী এলাকা চাঁপাপুরের পাশেই নন্দিগ্রাম থানা,কাহালু থানা ও রানীনগর থানার সীমানা হওয়ায় অপরাধীরা সহজেই অপরাধ করে পার পেয়ে যায়। অপরাধীদের দমন করতে বর্তমান সরকার চাঁপাপুরে পুলিশ ক্যাম্প স্থাপনের উদ্যোগ নিয়েছে। জনতা ও পুলিশের সম্মিলিত প্রয়াস ছাড়া সমাজ থেকে পুরোপুরি অপরাধ দমন করা সম্ভব নয়। শনিবার (২২ আগষ্ঠ) বিকেলে ৫ টায় চাঁপাপুর ইউপি ভবনে প্রধান অতিথি ফিতা কেটে চাঁপাপুর পুলিশ ক্যাম্পের উদ্ধোধন করেন। পুলিশ ক্যাম্পের উদ্ধোধন শেষে ইউপি ভবন চত্বরে এক সূধী সমাবেশ বগুড়া পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ (পিপিএম) এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সমাবেশে মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন,রাজশাহী রেঞ্জের ডি,আই,জি আশিক সাঈদে তালুকদার,বিশেষ অতিথির বক্তব্য রাখেন আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম,আদমদীঘি থানার অফিসার ইনচার্জ(ওসি) কামরুজ্জামান মিয়া,,উপজেলা বিএনপির সহ- সভাপতি আব্দুল মোক্তাকিন তালুকদার মুক্তা প্রমুখ। সমাবেশে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ- সভাপতি ও নশরতপুর ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইউনুস আলী দুলাল,চাঁপাপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ার হোসেন হিটলু, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি আবু মোতালেব,সাধারন সম্পাদক গোলাম মোস্তফা সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নের্তৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট