1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
আদমদীঘিতে চোরকে ধরে ১০০ রাকাত নফল নামাজ পড়ালেন স্থানীয় জনতা - নব দিগন্ত ২৪
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ :
আদমদীঘিতে চোরকে ধরে ১০০ রাকাত নফল নামাজ পড়ালেন স্থানীয় জনতা উল্লাপাড়ায় বিল থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার অপরাধ দমনে পুলিশ ও জনগণকে এক সাথে কাজ করতে হবে–এমপি- মহিত তালুকদার সিংড়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে উপজেলা প্রশাসন বালিয়াডাঙ্গীতে সাড়ে ৪ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ২ ডিমলায় বিদ্যালয়ে চোরের হানা, ৬ ফ্যানসহ খেলার সামগ্রী চুরি ভুটভুটির সঙ্গে সিএনজির সংঘর্ষ, ৪ জন গুরুতর আহত ডিমলার ঝুনাগাছ চাপানী ইউপি চেয়ারম্যান পদ প্রার্থীর নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত সলঙ্গায় ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ডিমলায় সেচ ক্যানেলে ডুবে খালা-ভাগ্নির মর্মান্তিক মৃত্যু

আদমদীঘিতে চোরকে ধরে ১০০ রাকাত নফল নামাজ পড়ালেন স্থানীয় জনতা

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার:
বগুড়ার আদমদীঘিতে ফার্মেসী দোকান থেকে ওষুধ চুরির সময় মো. আলামিন (৩০) নামে এক যুবককে আটক করে ১০০ রাকাত নামাজ পড়িয়েছেন ফার্মেসী মালিক। বুধবার (২৬ আগস্ট) দুপুরে উপজেলার সান্তাহার পূর্ব ঢাকারোড এলাকায় জহুরুল ইসলামের তাজ ফার্মেসী এন্ড মেডিসিন সপ থেকে তাকে আটক করা হয়। অভিযুক্ত আলামিন উপজেলার ছাতিয়ানগ্রামের আশরাফুল ইসলামের ছেলে। তাজ ফার্মেসী এন্ড মেডিসিন সপের সত্বাধীকারি জহুরুল ইসলাম জানান, বেলা ১২ টার দিকে তিনি দোকান খুলে রেখে বাথরুমে যান। এই সুযোগে আলামিন তার ওষুধের দোকানের গেটে চেয়ারের ওপর দাঁড়িয়ে বিভিন্ন ধরনের ওষুধ চুরি করছিলেন। এসময় চেয়ার ভেঙে তিনি পড়ে যান। পাশর্^বর্তী দোকানদার মাসুদ বিষয়টি টের পেয়ে দৌঁড়ে এসে তাকে ধরে ফেলেন। এরপর লোকজন জড়ো হলে আলামিন চুরির বিষয়টি স্বীকার করেন। স্থানিয়রা শাস্তিস্বরূপ তাকে ১০০ রাকাত নফল নামাজ পড়ার নির্দেশ দেন। পার্শ্ববর্তী কিটনাশক দোকানী জিল্লুর রহমান মামুন জানান, যদি অভিযুক্তকে শাস্তিস্বরূপ দীর্ঘ সময় নামাজ না পড়ানো হতো, তাহলে স্থানীয়রা তাকে মারধর করতেন। এজন্য তাকে ১০০ রাকাত নফল নামাজ পড়ানো হয়। পাশাপাশি নামাজ পড়ে যেন অভিযুক্ত আলামিন তার এই অপরাধের পর অনুতপ্ত হয় এবং পরবর্তীতে এ রকম অপরাধমূলক কর্মকা- থেকে বিরত থাকে। এরপর তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট