1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
আদমদীঘিতে স্বাস্থ্য সহকারীদের কর্ম বিরতি - নব দিগন্ত ২৪
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

আদমদীঘিতে স্বাস্থ্য সহকারীদের কর্ম বিরতি

আতিকুর রহমান
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ২৭৫ বার পড়া হয়েছে

আতিকুর রহমান,, স্টাফ রিপোর্টার: বাংলাদেশ হেলথ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন কর্তৃক আয়োজিত বগুড়ার আদমদীঘিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারাদেশের ন্যায় ছয় দফা দাবিতে পূর্ব ঘোষিত নির্ধারিত সময় সূচি অনুযায়ী স্বাস্থ্য সহকারীরা আজ সকাল আটটা থেকে দশটা পর্যন্ত দুই ঘন্টা কর্ম বিরতি পালন করে। আজ (২৪ জুন) মঙ্গলবার বাংলাদেশ হেলথ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন কর্তৃক আয়োজিত প্রস্তাবিত ছয় দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারা দেশের ন্যায় সকাল আটটা থেকে দশটা পর্যন্ত আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেের প্রধান ফটকের সামনে সকল স্বাস্থ্য সহকারী এই কর্ম বিরতি পালন করে। বাংলাদেশ হেলথ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশনের সভাপতি আদমদীঘি উপজেলা স্বাস্থ্য সহকারী  রফিকুল ইসলাম বলেন, মানব শিশু জন্মের পর থেকে দশটি মারাত্মক রোগ থেকে সুরক্ষার জন্য প্রতিষোধক হিসাবে তৃণমূল পর্যায়ে আমরা স্বাস্থ্য সহকারীরাই টিকা প্রদান করে থাকি। কাজটি সম্পূর্ণ টেকনিক্যাল হলেও আমরা টেকনিক্যাল পদমর্যাদা ও গ্রেড কোনোটাই পাইনা। দীর্ঘ দিন ধরে টেকনিক্যাল পদমর্যাদা ও গ্রেড দাবি করে আসলেও আজ অবধি সংশ্লিষ্ট বিভাগ তা বাস্তবায়ন না করায় আমরা চরম পর্যায়ে বেতন বৈষম্যের শিকার হচ্ছি। অনতিবিলম্বে আমাদের ছয় দফা দাবি মেনে নেওয়ার জন্য সরকার সংশ্লিষ্ট বিভাগের নিকট জোর আবেদন জানাচ্ছি। 
কর্ম বিরতি পালন সম্পর্কে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য সহকারী পরিদর্শক শহিদুল ইসলাম বলেন, পূর্ব ঘোষিত নির্ধারিত সময় সূচি অনুযায়ী আজ আদমদীঘি উপজেলাতে ও দুই ঘন্টা কর্ম বিরতি পালন করেছে এটা তাঁদের যৌক্তিক দাবি বলে আমি  মনে করি। এ সময় স্বাস্থ্য সহকারী রফিকুল ইসলাম, মিজানুর রহমান, আব্দুল কুদ্দুস, মতিউর রহমান, রায়হান আলী, আনজুমান আরা, মুনজু আরা, প্রণয় কুমার, সঞ্চয় চন্দ্র, আদরী বানু, লিপি রাণী, আতিয়া নাসরীন, রোজিনা খাতুন, শান্তনা রাণীসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। 

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট