1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
আন্তর্জাতিক প্ল্যাটফর্ম আইবিডিসিডব্লিউজি-তে ডিএমপির বোম্ব ডাটা সেন্টারের এর বার্ষিক সম্মেলন ও পূর্ণ সদস্যপদ লাভ। - নব দিগন্ত ২৪
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

আন্তর্জাতিক প্ল্যাটফর্ম আইবিডিসিডব্লিউজি-তে ডিএমপির বোম্ব ডাটা সেন্টারের এর বার্ষিক সম্মেলন ও পূর্ণ সদস্যপদ লাভ।

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ১৬৫ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
ঢাকার মেট্রোপলিটন পুলিশের বোম্ব ডাটা সেন্টার ২০২৫ সালের International Bomb Data Centre Working Group (IBDCWG)-এর বার্ষিক সম্মেলনে পূর্ণ সদস্যপদ লাভ করেছে। হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে অনুষ্ঠিত এই সম্মেলনে এ স্বীকৃতি প্রদান করা হয়। বাংলাদেশের পাশাপাশি কানাডা, জাপান এবং দুবাই এ বছর নতুন সদস্যপদ লাভ করে। বিশ্বের ৪৫ টি দেশের শতাধিক প্রতিনিধি এ সম্মেলনে যোগদান করে।

এই মর্যাদাপূর্ণ অর্জনের মাধ্যমে বাংলাদেশ এখন বিশ্বব্যাপী আইইডি/ বোমা সনাক্তকরণ, বিশ্লেষণ এবং বিস্ফোরক প্রতিরোধ কার্যক্রমে বিভিন্ন দেশের সাথে কাজ করার সুযোগ পাবে। এটি দেশের নিরাপত্তা ও টেকনিক্যাল সক্ষমতার প্রতি আন্তর্জাতিক প্ল্যাটফর্মের আস্থা ও স্বীকৃতির প্রতিফলন।

সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের দুই অভিজ্ঞ কর্মকর্তা—সহকারী পুলিশ কমিশনার মোঃ মাহমুদুজ্জামান এবং উপ-পরিদর্শক মোঃ রফিক উদ্দিন। তাঁরা বিস্ফোরক হুমকির পরিস্থিতি, আধুনিক আইইডি ট্রেন্ড এবং আইইডি শনাক্তকরণ, নিষ্ক্রিয়করণ ও পরবর্তী তদন্তে গৃহীত কৌশল নিয়ে আলোচনা করেন, যা আন্তর্জাতিক পর্যায়ে স ব্যাপক প্রশংসিত হয়।

উল্লেখ্য, IBDCWG হলো একটি বৈশ্বিক সহযোগিতামূলক প্ল্যাটফর্ম, যা বিশ্বের বিভিন্ন দেশের বোম্ব ডাটা সেন্টার, বোম্ব ডিসপোজাল ইউনিট এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর মধ্যে তথ্য, প্রযুক্তি ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে আধুনিক বোমা ও বিস্ফোরক হুমকি মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পূর্ণ সদস্য হিসেবে বাংলাদেশ এখন এই আন্তর্জাতিক নেটওয়ার্কে সক্রিয় অবদান রাখতে পারবে এবং নীতিনির্ধারণে অংশ নিতে পারবে।

ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ইতোমধ্যেই শতাধিক সফল বোমা নিষ্ক্রিয়করণ ও গুরুত্বপূর্ণ বিভিন্ন অভিযানের মাধ্যমে দেশব্যাপী নিরাপত্তা নিশ্চিত করতে সক্রিয় ভূমিকা পালন করেছে। আন্তর্জাতিক প্রশিক্ষণ, আধুনিক প্রযুক্তি ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এই ইউনিট বিশ্বমানের একটি দক্ষ এবং পেশাদার বাহিনীতে পরিণত হয়েছে।

এই অর্জন শুধুমাত্র একটি আন্তর্জাতিক স্বীকৃতি নয়; এটি বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থার কৌশলগত অগ্রগতি ও বৈশ্বিক নেতৃত্বের একটি প্রতীক।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট