1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
আলমডাঙ্গা থানাধীন খোরদ গ্রামস্থ মিলন আলীর বসতবাড়ী হতে চুরি যাওয়া পাখিভ্যান উদ্ধারসহ আটক-৪ - নব দিগন্ত ২৪
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
সর্বশেষ :
সলঙ্গার রামকৃষ্ণপুরে বিএনপির নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত আশুলিয়ায় লা শ পো ড়া নো র মামলায় আসামি কনস্টেবল মুকুলের মৃত্যুদণ্ড। রায় পূর্ণবিবেচনার দাবীতে মাদারীপুরে এলাকাবাসীর মানববন্ধন। আশুলিয়ায় লা শ পো ড়া নো র মামলায় আসামি কনস্টেবল মুকুলের মৃত্যুদণ্ড। রায় পূর্ণবিবেচনার দাবীতে মাদারীপুরে এলাকাবাসীর মানববন্ধন। মাদারীপুরে সাবেক উপজেলা ছাত্রদল নেতার ফাঁসির রায় বাতিলের দাবিতে মানববন্ধন মাদারীপুরে কে এই বিএনপি নেতা বাবলু শেখ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- ২০২৬ উপলক্ষ্যে সেনাবাহিনী প্রধান কর্তৃক ঢাকা মহানগরে সেনা ক্যাম্প পরিদর্শন ও মতবিনিময় সভা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে খুলনা জেলার তেরখাদা উপজেলার প্রিজাইডিং অফিসারদের অংশগ্রহণে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত যশোর বেনাপোল পুটখালী ইউনিয়নের বারপোতা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ময়মনসিংহ জেলার গফরগাঁও এ সেনাবাহিনীর যৌথ অভিযানে বিদেশী অস্ত্র সহআটক- ৩ সাতক্ষীরা সীমান্তে মাদক বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমান ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি বর্ডার গার্ড

আলমডাঙ্গা থানাধীন খোরদ গ্রামস্থ মিলন আলীর বসতবাড়ী হতে চুরি যাওয়া পাখিভ্যান উদ্ধারসহ আটক-৪

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ৬০ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃচুয়াডাঙ্গা আলমডাঙ্গা থানাধীন খোরদ গ্রামস্থ উব্বাদ আলীর ছেলে মিলন আলী পেশায় একজন পাখি ভ্যান চালক। গত ০২/১২/২০২৫ তারিখ রাত অনুমান ১০:০০ ঘটিকা হতে ০৩/১২/২০২৫ তারিখ সকাল অনুমানিক ০৬:০০ ঘটিকার মধ্যে যেকোন সময় অজ্ঞাতনামা চোর/চোরেরা মিলনের পাখিভ্যানটি চুরি করে নিয়ে যায়। বর্ণিত ঘটনার প্রেক্ষিতে আলমডাঙ্গা থানার মামলা নং- ১৯ তাং- ২৭/১২/২০২৫ খ্রিঃ, ধারা- ৪৫৭/৩৮০ পেনাল কোড রুজু হয়।

চুয়াডাঙ্গা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ বানী ইসরাইল এর নেতৃত্বে এসআই(নিঃ) মোঃ মিজানুর রহমান, হাটবোয়ালিয়া পুলিশ ক্যাম্প, সংগীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করে ঘটনার সাথে জড়িত আসামী ১। মোঃ উকিল(৪৫), পিতা- মোঃ সানোয়ার হোসেন, মাতা- হাজেরা খাতুন, সাং- খোরদ, থানা- আলমডাঙ্গা, জেলা- চুয়াডাঙ্গাকে ইং-২৭/১২/২০২৫ তারিখ দুপুর ১৩:১৫ ঘটিকায় তার বসতবাড়ী হতে আসামী ২। মোঃ রেন্টু ইসলাম(৩০), পিতা- হানিফ সর্দার, মাতা- মোছাঃ রেনু খাতুন, সাং- রানা খুরিয়া(কদমতলা), থানা- মিরপুর, জেলা- কুষ্টিয়াকে একই তারিখ দুপুর অনুমান ১৩:৪৫ ঘটিকায় আলমডাঙ্গা থানাধীন ০১নং ভাংবাড়ীয় ইউপি এর সেবাবাগ বাজার হতে এবং আসামী ৩। মোঃ ইসমাইল হোসেন(৩০),পিতা- মোঃ আব্বাস আলী, মাতা- মোছাঃ নাছরিন খাতুন, ৪। মোঃ সবুজ হোসেন(২৬), পিতা- মোঃ আলী হোসেন, মাতা- সুফিয়া বেগম, উভয় সাং- বটতৈল, থানা ও জেলা- কুষ্টিয়াদ্বয়কে ২৭/১২/২০২৫ তারিখ বেলা অনুমান ১৬:১০ ঘটিকায় কুষ্টিয়া জেলার সদর থানাধীন বটতৈল গ্রামস্থ জনৈক মোঃ নাঈম ইসলাম এর চায়ের দোকানের সামনে পাঁকা রাস্তার উপর হতে বাদীর চুরি যাওয়া ব্যাটারী চালিত পাখিভ্যানসহ গ্রেফতার করা হয়।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট