1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বগুড়ায় ৩৭ পিস ইয়াবাসহ দুই যুবক আটক - নব দিগন্ত ২৪
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাদারীপুর সদর উপজেলা শিরখাড়া ইউনিয়নে ছেলের হাতে মায়ের মৃ/ত্যু বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন এর রাজৈর উপজেলা শাখা আংশিক কমিটি গঠন। রানীশংকৈলে ‘সোনার মূর্তি’ দেখিয়ে প্রতারণা, ডিবির অভিযানে ভাই-বোন আটক সলঙ্গায় মেধার জয়গান : বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও অভিভাবকদের উচ্ছাস পেকুয়ার মগনামায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত উল্লাপাড়ায় নবাগত ওসি’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় মাদারীপুরে যাত্রা শুরু করলো শিক্ষা পরামর্শ ও আইইএলটিএস প্রশিক্ষণ কেন্দ্র ‘এডু অ্যাসিস্টস’ ডিমলায় আল মদিনা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত স্ত্রী-সন্তান হারিয়ে বাবার বুকফাটা আর্তনাদ

বগুড়ায় ৩৭ পিস ইয়াবাসহ দুই যুবক আটক

আতিকুর রহমান
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ১৬৬ বার পড়া হয়েছে

আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার:

বগুড়ার নন্দীগ্রামে গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে আটক করেছে নন্দীগ্রাম থানা পুলিশ।থানা সূত্রে জানা যায়, গত সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নন্দীগ্রাম থানার এসআই মোঃ রাজিব আলী সঙ্গীয় ফোর্স নিয়ে ১নং বুড়ইল ইউনিয়নের মুরাদপুর বাজার হতে চকরামপুর দক্ষিণপাড়াগামী কাঁচা রাস্তার উপর থেকে সন্দেহভাজন দুই যুবককে আটক করে। গ্রেফতারকৃতরা হলেন, চকরামপুরের লাল মিয়ার ছেলে বায়োজিত (২৩) ও হাফিজার রহমানের ছেলে সুজন (২৫)। পুলিশ জানায়, উপস্থিত সাক্ষীদের সম্মুখে তল্লাশি চালিয়ে আটককৃত ওই দুই যুবকের নিকট থেকে ৩৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত মাদকদ্রব্য সহ তাদের থানা হেফাজতে নেওয়া হয়। এছাড়াও বিভিন্ন মামলায় ওয়ারেন্ট মূলে পাঁচজন আসামীকে গ্রেফতার করে কোট হাজতে প্রেরণ করা হয়। এ বিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, মাদক মামলায় দুইজনকে গ্রেফতার করে বগুড়া আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট