1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
ইউরোপীয় ইউনিয়নের অগ্রগামী দলের সাথে কেএমপি কমিশনারের মতবিনিময়ঃ - নব দিগন্ত ২৪
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ :
সলঙ্গার রামকৃষ্ণপুরে বিএনপির নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত আশুলিয়ায় লা শ পো ড়া নো র মামলায় আসামি কনস্টেবল মুকুলের মৃত্যুদণ্ড। রায় পূর্ণবিবেচনার দাবীতে মাদারীপুরে এলাকাবাসীর মানববন্ধন। আশুলিয়ায় লা শ পো ড়া নো র মামলায় আসামি কনস্টেবল মুকুলের মৃত্যুদণ্ড। রায় পূর্ণবিবেচনার দাবীতে মাদারীপুরে এলাকাবাসীর মানববন্ধন। মাদারীপুরে সাবেক উপজেলা ছাত্রদল নেতার ফাঁসির রায় বাতিলের দাবিতে মানববন্ধন মাদারীপুরে কে এই বিএনপি নেতা বাবলু শেখ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- ২০২৬ উপলক্ষ্যে সেনাবাহিনী প্রধান কর্তৃক ঢাকা মহানগরে সেনা ক্যাম্প পরিদর্শন ও মতবিনিময় সভা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে খুলনা জেলার তেরখাদা উপজেলার প্রিজাইডিং অফিসারদের অংশগ্রহণে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত যশোর বেনাপোল পুটখালী ইউনিয়নের বারপোতা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ময়মনসিংহ জেলার গফরগাঁও এ সেনাবাহিনীর যৌথ অভিযানে বিদেশী অস্ত্র সহআটক- ৩ সাতক্ষীরা সীমান্তে মাদক বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমান ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি বর্ডার গার্ড

ইউরোপীয় ইউনিয়নের অগ্রগামী দলের সাথে কেএমপি কমিশনারের মতবিনিময়ঃ

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে

মনা যশোর জেলা প্রতিনিধিঃ
আজ ৪ জানুয়ারি ২০২৬ তারিখ রবিবার বিকালে খুলনা মেট্রোপলিটন সদর দপ্তরস্থ পুলিশ কমিশনার কার্যালয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নিরাপত্তা প্রস্তুতি বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অগ্রগামী দলের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময়কালে কেএমপি কমিশনার জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা মহোদয় ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিবৃন্দকে নির্বাচনকালীন সার্বিক নিরাপত্তা প্রস্তুতি সম্পর্কে অবহিত করেন। তিনি বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা, সমন্বিত পরিকল্পনা এবং মাঠপর্যায়ের প্রস্তুতির বিভিন্ন দিক বিস্তারিতভাবে তুলে ধরেন। একইসাথে দেশি ও বিদেশি নির্বাচন পর্যবেক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও কেএমপির দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
কেএমপি কমিশনার আরও জানান, ইতোমধ্যেই নির্বাচনী দায়িত্ব পালনের লক্ষ্যে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি করা হচ্ছে। এসব প্রস্তুতি নির্বাচনকালীন সময়ে আইন-শৃঙ্খলা রক্ষা এবং ভোটকেন্দ্রে দায়িত্ব পালনে কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন এন্ড ফিন্যান্স) বর্তমানে ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত জনাব আবু রায়হান মুহাম্মদ সালেহ; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোহাম্মদ রাশিদুল ইসলাম খান, বিপিএম-সেবা, পিপিএম (বার); অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল) জনাব মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম-সেবা-সহ কেএমপি’র অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট