1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
উত্তরা পশ্চিম থানা পুলিশের অভিযানে ১০ নম্বর সেক্টরের আশুলিয়া-আব্দুল্লাহপুর মহাসড়কের ফ্লাইওভারের ১৫৩ নম্বর পিলারের পশ্চিম পাশে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৬। - নব দিগন্ত ২৪
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ :
অপরাধ দমনে পুলিশ ও জনগণকে এক সাথে কাজ করতে হবে–এমপি- মহিত তালুকদার সিংড়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে উপজেলা প্রশাসন বালিয়াডাঙ্গীতে সাড়ে ৪ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ২ ডিমলায় বিদ্যালয়ে চোরের হানা, ৬ ফ্যানসহ খেলার সামগ্রী চুরি ভুটভুটির সঙ্গে সিএনজির সংঘর্ষ, ৪ জন গুরুতর আহত ডিমলার ঝুনাগাছ চাপানী ইউপি চেয়ারম্যান পদ প্রার্থীর নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত সলঙ্গায় ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ডিমলায় সেচ ক্যানেলে ডুবে খালা-ভাগ্নির মর্মান্তিক মৃত্যু বগুড়ায় সার কারখানায় দুর্ধর্ষ ডাকাতি, লুট সাড়ে ৪ লাখ টাকার মালামাল সলঙ্গায় তারিকুল হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

উত্তরা পশ্চিম থানা পুলিশের অভিযানে ১০ নম্বর সেক্টরের আশুলিয়া-আব্দুল্লাহপুর মহাসড়কের ফ্লাইওভারের ১৫৩ নম্বর পিলারের পশ্চিম পাশে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৬।

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শনিবার, ২৪ মে, ২০২৫
  • ৩২৩ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
রাজধানীর উত্তরা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ছয় সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির উত্তরা পশ্চিম থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- ১। রাসেল মিয়া (২২) ২। মোঃ সাগর (১৯) ৩। নাহিদ মিয়া (১৯) ৪। সুমন বাবু (৩১) ৫। জাফর মোল্লা (২২) ও ৬। আব্দুল আজিজ (২২)। এ সময় তাদের হেফাজত থেকে তিনটি চাপাতি, দুইটি চাকু ও একটি লোহার রড উদ্ধার করা হয়।

শুক্রবার (২৩ মে ২০২৫ খ্রি.) রাত আনুমানিক ৩:৩৫ ঘটিকায় উত্তরা পশ্চিম থানাধীন ১০ নম্বর সেক্টরের আশুলিয়া-আব্দুল্লাহপুর মহাসড়ক এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

উত্তরা পশ্চিম থানা সূত্রে জানা যায়, শুক্রবার রাতে উত্তরা পশ্চিম থানাধীন ১০ নম্বর সেক্টরের আশুলিয়া-আব্দুল্লাহপুর মহাসড়কের ফ্লাইওভারের ১৫৩ নম্বর পিলারের পশ্চিম পাশের ফাঁকা জায়গায় কয়েকজন দুষ্কৃতকারী ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে থানার একটি টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ছয়জনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের সাথে থাকা কয়েকজন দৌঁড়ে পালিয়ে যায়। এ ঘটনায় উত্তরা পশ্চম থানায় গ্রেফতারকৃতরাসহ পলাতক অন্যান্যদের বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয়েছে।

থানা সূত্র আরও জানায়, গ্রেফতারকৃতরা পেশাদার সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। ডাকাতি করার উদ্দেশে তারা দেশীয় অস্ত্রসহ উল্লিখিত স্থানে একত্রিত হয়েছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পলাতক অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট