1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
উল্লাপাড়ায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় সিএনজি চালকসহ নিহত ২ - নব দিগন্ত ২৪
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন

উল্লাপাড়ায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় সিএনজি চালকসহ নিহত ২

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় সিএনজিচালকসহ দুইজন নিহত হয়েছেন। আজ বুধবার রাত ৮টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কে উল্লাপাড়া পৌরসভার নবগ্রাম গ্রামের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত সিএনজিচালকের নাম মোন্নাফ হোসেন (৩৫)। তিনি উল্লাপাড়া পৌরসভার ঘোষগাতী মহল্লার আবু তাহেরের ছেলে। অপর নিহত ব্যক্তি ওই সিএনজির যাত্রী। তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।উল্লাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মোঃ আসাদুজ্জামান জানান, দুর্ঘটনার সময় সিএনজিটি একজন যাত্রী নিয়ে উল্লাপাড়া রেলওয়ে স্টেশন থেকে বাজারের দিকে যাচ্ছিল। পথে নবগ্রাম গ্রামের পাশে অজ্ঞাত একটি বাস বা ট্রাক সিএনজিটিকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে সিএনজিচালক ও যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। পরে মরদেহ দুটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।উল্লাপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহবুবুর রহমান জানান, দুর্ঘটনায় নিহত যাত্রীর পরিচয় শনাক্ত এবং ঘাতক গাড়িটি খুঁজে বের করতে পুলিশ কাজ শুরু করেছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট