1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
উল্লাপাড়ায় ঘোল তৈরির কারখানায় জরিমানা : সাংবাদিক লাঞ্ছিত - নব দিগন্ত ২৪
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
রাজৈরে সাংবাদিকের মাতৃবিয়োগে দোয়া মাহফিল ডিমলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে একই পরিবারের দুই শিশুর মৃত্যু নওগাঁ জেলা পুলিশের গত মধ্যরাতে বড় ধরনের মাদকবিরোধী অভিযান : বিপুল পরিমাণ মাদকদ্রব্য ৯০ কেজি গাজা (যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা), সহ দুইজন বড় মাদক ব্যবসায়ী গ্রেফতার সলঙ্গায় জমে উঠেছে কোরবানীর গরু- ছাগলের হাট জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য বেনাপোল বড়আঁচড়ায় ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী হৃদয়ের ১০ বছর কারাদণ্ড

উল্লাপাড়ায় ঘোল তৈরির কারখানায় জরিমানা : সাংবাদিক লাঞ্ছিত

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ৯৬ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ প্রতিনিধি : গতকাল বৃহস্পতিবার সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ঐতিহ্যবাহী সলপ ঘোল ঘর এন্ড সাদেক খান দই ঘরে সিরাজগঞ্জ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এতে নেতৃত্ব দেন জেলা কার্যালয়ের সহকারি পরিচালক সোহেল শেখ। এ সময় ঘোল ও দধি তৈরির জন্য পাইকারদের আনা দুধে ভেজাল,অস্বাস্থ্যকর পরিবেশ ও পানি পাওয়ায় সলপ ঘোল ঘর ও দধি ভাণ্ডারের মালিক আব্দুল মালেক এবং আব্দুল খালেককে ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।
এ ঘটনা নিয়ে বির্তকে জড়িত হওয়ায় সাংবাদিক আবুল কালাম আজাদকে লাঞ্ছিত করা হয়। এ ব্যাপারে সাংবাদিক কালাম জানান,ভ্রাম্যমান আদালত ঘোল তৈরির জন্য সংরক্ষিত দুধ পরীক্ষা করে তাতে পানির পরিমান ৪৩- ৫০ শতাংশ এবং ফ্যাটের পরিমান ৯.৭ শতাংশ পেয়ে জরিমানা আদায় করেন। এ ঘটনা নিয়ে সংবাদ প্রকাশ করলে সন্ধ্যার পরে তার (মালেক-খালেক) এর দুই ভাগিনা ও দুলাভাই আমার গ্রামের বাজারে মারপিট করে আমাকে লাঞ্ছিত করে। তিনি আরও জানান,লাঞ্ছিতের ঘটনায় সাংবাদিক আজাদ থানায় ৫ জনকে আসামি করে আজ শুক্রবার মামলা দায়ের করেন।
এ ব্যাপারে কারখানার মালিক আব্দুল মালেক জানান,সিরাজগঞ্জের উল্লাপাড়ার সলপের ঘোল একটি শতবর্ষী ঐতিহ্যবাহী পানীয়। যার চাহিদা রমজান মাসে কয়েক গুণ বেড়ে যায়। তিনি আরও জানান,আমার দোকানে সাংবাদিককে লাঞ্ছিত করার কোন ঘটনা ঘটেনি। সাংবাদিক তার গ্রামের বাড়িতে আমার স্বজনদের সাথে বিতর্কে জড়িয়ে পড়লে হাতিহাতির ঘটনা ঘটেছে বলে জেনেছি। ওটা একটি পৃথক ঘটনা। 
উল্লাপাড়া মডেল থানার ওসি (তদন্ত) রূপ কর জানান,সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় আজ শুক্রবার সকালে থানায় মামলা হয়েছে। তদন্ত পূর্ব প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট