1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
উল্লাপাড়ায় বাচ্চু হত্যার আসামির স্বীকারোক্তি মূলক জবানবন্দি  - নব দিগন্ত ২৪
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
সর্বশেষ :
মাদারীপুরে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা বগুড়ায় দৈনিক ভোরের ডাক ৩৫ বর্ষপূর্তির বর্ণাঢ্য উৎসব রাজধানী বাউনিয়াবাদ অসতর্কভাবে বিল্ডিং এর নির্মাণ কাজ করার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু আদমদীঘিতে ট্রাকচাপায় এনজিও কর্মকর্তার মৃত্যু!! আদমদীঘিতে খাল পুনঃখননের উদ্বোধন! এমপি মহিত তালুকদারের হাত ধরে শুরু হলো সবুজায়ন ও জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ! উল্লাপাড়ায় ঘরে ঢুকে ঘুমন্ত বৃদ্ধকে কুপিয়ে হত্যা স্ত্রী হাসপাতালে উল্লাপাড়ায় ঘরে ঢুকে ঘুমন্ত বৃদ্ধকে কুপিয়ে হত্যা স্ত্রী হাসপাতালে যশোর শার্শায় পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক বগুড়া সান্তাহারে এমপি আব্দুল মহিত তালুকদারকে সংবর্ধনা ডিবি যশোর কর্তৃক আলমগীর হত্যা ঘটনায় যশোরের ত্রাস, চিহ্নিত সন্ত্রাসী ভাইপো রাকিব গ্রেফতার

উল্লাপাড়ায় বাচ্চু হত্যার আসামির স্বীকারোক্তি মূলক জবানবন্দি 

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: সোমবার, ৯ জুন, ২০২৫
  • ৯৭ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচিত রিকশাচালক হত্যা মামলার মূল আসামি রমজান আলী (২১) কে গ্রেপ্তার করেছে পুলিশ। রমজান আলী বোয়ালিয়া মধ্যপাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে। গত ১৩ অক্টোবর রাতে উপজেলার মধুপুর আঞ্চলিক সড়কে রিকশা চালক বাচ্চু মিয়াকে গলা কেটে হত্যা করে অটোরিকশা ছিনতাই করে নিয়ে যায়। পরে বাবা আফসার মন্ডল বাদী হয়ে অজ্ঞাত নামে থানায় একটি হত্যা মামলা করেন। 

দীর্ঘ ৮ মাস পর এই মামলার মূল আসামি রমজান আলী কে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলা বোয়ালিয়া ঈদগাঁ মাঠে নামাজ আদায়ের পর পুলিশ শনিবার ১০ টার দিকে  গ্রেপ্তার করে । পরে রোববার বিকেলে  সিরাজগঞ্জ আদালতে পাঠালে হত্যার স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছে। 

আজ সোমবার (৯ জুন) দুপুরে উল্লাপাড়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল হাসান এ তথ্য নিশ্চিত করে জানান উল্লাপাড়ার বাঙালা ইউনিয়নের মধুপুর আঞ্চলিক সড়কে এক রিকশা চালক কে হত্যা করা হয়। সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার ফারুক হোসেনের নির্দেশনায় এই মামলার মূল আসামি কে গ্রেপ্তারের জন্য দীর্ঘদিন যাবৎ চেষ্টা করার পর তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই। এই আসামি হত্যার স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট