1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
উল্লাপাড়ায় ভ্রাম্যমান আদালতে চক্ষ হাসপাতালে ১৫ হাজার টাকা জরিমানা - নব দিগন্ত ২৪
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

উল্লাপাড়ায় ভ্রাম্যমান আদালতে চক্ষ হাসপাতালে ১৫ হাজার টাকা জরিমানা

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ৯৮ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ প্রতিনিধি :
সোমবার (২১ জুলাই) উল্লাপাড়া পৌরশহরের চোখের আলো চক্ষু হাসপাতাল নামের একটি ক্লিনিকে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়। সিরাজগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার প্রতীতি প্রিয়া এ অভিযান পরিচালনা করেন। এ সময় ওই ক্লিনিকে স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের অপারেশন পরিচালনা বা চিকিৎসা সেবা কার্যক্রমের কোন অনুমোদন দেখাতে পারননি হাসপাতাল কতৃপক্ষ। পরে হাসপাতালের মালিক হাফিজুর রহমান বাবলুকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং পরবর্তীতে স্বাস্থ্য দপ্তরের অনুমোদন না নিয়ে ওই ক্লিনিকে পরীক্ষামুলক বা অন্য কোন ধরনের অপারেশন কার্যক্রম পরিচালনা না করার জন্য ৫০ হাজার টাকা মুল্যের বন্ডে মুচলেকা দেন ক্লিনিক মালিক। এ অভিযানে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুল কাদের, স্যানেটারী ইন্সপেক্টর মোঃ নজরুল ইসলাম সহ পুলিশ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় পাশ্ববর্তী ঢাকা ক্লিনিকেও ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়, তবে এ ক্লিনিকে কোন ক্রটি পায়নি সংশ্লিষ্ট কতৃপক্ষ বা নির্বাহী ম্যাজিস্ট্রেট।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট