1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
এমপি হিসেবে শপথ নিলেন মহিত তালুকদার - নব দিগন্ত ২৪
সোমবার, ২৯ জুন ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
সর্বশেষ :
রাজৈরে সাংবাদিকের মাতৃবিয়োগে দোয়া মাহফিল ডিমলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে একই পরিবারের দুই শিশুর মৃত্যু নওগাঁ জেলা পুলিশের গত মধ্যরাতে বড় ধরনের মাদকবিরোধী অভিযান : বিপুল পরিমাণ মাদকদ্রব্য ৯০ কেজি গাজা (যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা), সহ দুইজন বড় মাদক ব্যবসায়ী গ্রেফতার সলঙ্গায় জমে উঠেছে কোরবানীর গরু- ছাগলের হাট জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য বেনাপোল বড়আঁচড়ায় ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী হৃদয়ের ১০ বছর কারাদণ্ড

এমপি হিসেবে শপথ নিলেন মহিত তালুকদার

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১০৮ বার পড়া হয়েছে

আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার:
৪২ বছর বয়সে প্রথমবার ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন বিএনপি নেতা আব্দুল মহিত তালুকদার। এরপর আরও একবার ইউপি চেয়ারম্যান এবং একবার উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচিত হয়ে এবার বিজয়ের মালা পরে সংসদে এমপি হিসেবে শপথ নিলেন তিনি। নির্যাতন-নিপীড়ন ও রাজনৈতিক হয়রানি উপেক্ষা করে সর্বশেষ সংসদ-সদস্য হিসাবে নির্বাচিত হয়ে দীর্ঘ রাজনৈতিক জীবনের নতুন অধ্যায়ে পৌঁছেছেন বগুড়া জেলা
বিএনপির সহ সভাপতি ও আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করা আব্দুল মহিত তালুকদার। তৃণমূল নেতৃত্ব থেকে জাতীয় সংসদ পর্যন্ত তার এ উত্তরণকে আস্থার ধারাবাহিকতার প্রতিফলন হিসাবে দেখছেন স্থানীয়রা।
রাজনৈতিক জীবনে ২০০১ সালে মাত্র ৪২ বছর বয়সে তিনি বগুড়ার আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। প্রথমবার নির্বাচিত হওয়ার পরের বার আবারও ২য় বার চেয়ারম্যান পদে বিজয়ী হয়ে টানা এক দশক দায়িত্ব পালন করেন। এ সময় অবকাঠামো উন্নয়ন, জনসেবামূলক কর্মকান্ড এবং স্থানীয় সমস্যা সমাধানে সক্রিয় ভূমিকা রেখে এলাকায় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন তিনি। পরবর্তীতে ২০১৪ সালে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন আব্দুল মহিত তালুকদার। ইউনিয়নের গন্ডি পেরিয়ে তার জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে পুরো উপজেলায়। পাশাপাশি দুপচাঁচিয়া উপজেলায়ও দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের কাছে তিনি গ্রহণযোগ্যতা লাভ করেন।
২০১৮ সালের উপজেলা চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিলেও তার পদত্যাগপত্র গৃহীত না হওয়ার অজুহাতে তার মনোনয়নপত্র বাতিল করা হয়। এরপর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন নিয়ে আবার নির্বাচনি মাঠে নামেন তিনি। তফশিল ঘোষণার আগ থেকেই গণসংযোগ, ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে ভোটারদের কাছে পৌঁছান। সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে ১৬ হাজার ৩৮০ ভোটের ব্যবধানে বিজয়ী হন আব্দুল মহিত তালুকদার। তিনি দুই উপজেলায় মোট ১ লাখ ২৭ হাজার ৪০৬ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের নূর মোহাম্মাদ আবু তাহের পেয়েছেন ১ লাখ ১১ হাজার ২৬ ভোট।
বিজয়ী হওয়ার পর আব্দুল মহিত তালুকদার জানান, এ বিজয় আদমদীঘি ও দুপচাঁচিয়াবাসীর। এ বিজয় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের। এ আসনের নেতাকর্মীসহ সাধারণ ভোটাররা নির্বাচনে যেভাবে আমার পাশে ছিলেন, আগামী
দিনেও সেভাবে পাশে থাকলে আমি আমার ওপর অর্পিত দায়িত্ব পালন করতে পারব
ইনশাআল্লাহ।
উল্লেখ্য, মঙ্গলবার সকাল পৌনে ১১টায় জাতীয় সংসদ ভবন-এর শপথ কক্ষে শপথ নেন বগুড়া-৩
আসনের নব নির্বাচিত সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট