1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
কলারোয়ায় আফ্রিকান মাগুর মাছসহ ব্যবসায়ী আটক ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ও মাছ নিধন - নব দিগন্ত ২৪
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

কলারোয়ায় আফ্রিকান মাগুর মাছসহ ব্যবসায়ী আটক ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ও মাছ নিধন

মনা যশোর
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ২০৭ বার পড়া হয়েছে

মনা যশোর জেলা প্রতিনিধিঃ
কলারোয়ায় নিষিদ্ধ ঘোষিত ট্রাক ভর্তি আফ্রিকান মাগুর মাছসহ এক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। সোমবার দুপুরে কলারোয়া পৌর সদরের তুলশীডাঙ্গা ইউরিকা পেট্রোল পাম্প সংলগ্ন ডাইবেটিক হাসাপাতালের সামনে যশোর-সাতক্ষীরা সড়কে ট্রাকভর্তি মাছসহ ব্যবসীয়কে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মাছ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা ও মাছ নিধনের নির্দেশ দেয়া হয়। উপজেলা নির্বাহী অফিস সূত্রে জানা যায়, উপজেলা মৎস্য কর্মকর্তা রেজাউল ইসলাম রেজা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, নিষিদ্ধ ঘোষিত ট্রাক ভর্তি আফ্রিকান মাগুর মাছ নিয়ে যশোর দিক থেকে সাতক্ষীরা অভিমুখে আসছে। এরপর তাৎক্ষনিক মৎস্য কর্মকর্তার নেতৃত্বে কয়েকজন কর্মকর্তা ওই স্থানে অভিযান চালিয়ে ওই ট্রাক ভর্তি মাছসহ ব্যবসায়ী আনারুল ইসলামকে আটক করে। আটক ওই ব্যবসায়ী উপজেলার ব্রজবক্স গ্রামের মোরশেদ আলীর ছেলে। পরে বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাছ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেন এবং মাছগুলো নিধনের নির্দেশ দেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা ও পুলিশ কর্মকর্তাগন। ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা জেবুন নাহার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট