1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
খবরে প্রকাশিত সিআইয়ের এজেন্ট নামধারি কথিত এনায়েত কে চেনেন না বললেন বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও সাংসদ মফিকুল হাসান তৃপ্তি - নব দিগন্ত ২৪
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

খবরে প্রকাশিত সিআইয়ের এজেন্ট নামধারি কথিত এনায়েত কে চেনেন না বললেন বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও সাংসদ মফিকুল হাসান তৃপ্তি

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪০ বার পড়া হয়েছে

মনা যশোর প্রতিনিধিঃ
গতকাল ঢাকা থেকে প্রকাশিত একটি পত্রিকায় বিএনপির সাবেক  দপ্তর সম্পাদক ও সাংসদ মফিকুল হাসান তৃপ্তিকে ঘিরে যে সংবাদটি  প্রকাশিত হয়েছে সে ব্যাপারে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন মফিকুল হাসান তৃপ্তি। উক্ত পত্রিকায় প্রকাশিত  খবরের  বিষয়ে  জানতে চাইলে তিনি জানান, সিআইয়ের এজেন্ট নামধারি কথিত এনায়েত কে তিনি চিনেন না বা জানেন না। কথিত ঐ ব্যক্তির সাথে তাঁর কোনদিন দেখা হয়নি কিংবা কোন কথাও হয়নি। 

একটি স্বার্থন্বেষীমহল তাঁর  অর্জিত সম্মান ও সুনাম নষ্ট করার জন্য পরিকল্পিতভাবে এ ধরনের মিথ্যা বানোয়াট এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে এ ধরণের মিথ্যা সংবাদ পরিবেশন করে সামাজিক ও রাজনৈতিকভাবে তাঁকে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা চালাচ্ছে। 

তিনি আরও বলেন,  বিগত ১৭ বছর দলের দুর্সময়ে তিনি দলকে সুসংগঠিত করেছেন। দলের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেননি। ফ্যাসিষ্ট হাসিনা সরকারের আমলে  নিজে মামলা শিকার হয়ে কারাবরণ করেছেন। 

বহুবার হামলার শিকার হয়েছেন। হামলা মামলার শিকার নির্যাতিত নেতাকর্মীদের খোঁজখবর রেখেছেন। জেলহাজত থেকে জামিনে বের করতে সহযোগিতা করেছেন। তাঁর জনপ্রিয়তা ও সুনামে ঈর্ষান্বিত একটি মহল তাকে সামাজিক  ও রাজনৈতিক ভাবে হেয় করার জন্য পরিকল্পিত এ ধরনের সংবাদ প্রকাশে উৎসাহিত করেছে। তিনি এ ধরনের সংবাদে বিভ্রান্ত না হবার জন্য অনুরোধ জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট