1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
**খাগড়াছড়িতে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালিত** - নব দিগন্ত ২৪
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
সর্বশেষ :
ঝুঁকিপূর্ণ,যৌন শোষণ ও পাচারের শিকার শিশুদের আইনী সুরক্ষায় জন্ম নিবন্ধন এখন অপরিহার্য বগুড়া সান্তাহারে রেললাইনের পাশে থেকে হাত-পা ভাঙা মারাত্মক জখম আহত ১ নারীকে উদ্ধার সলঙ্গায় জালনোট মাদকসহ ৫ জন গ্রেফতার ৯ এপ্রিল বগুড়া ও শেরপুরে সাধারণ ছুটি ঘোষণা ডিমলায় প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত বগুড়া সান্তাহারে প্রভাবশালীর তাণ্ডব, সরকারি পুকুরে মাটি উত্তোলনে মোটা জরিমানা বগুড়া আদমদীঘিতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল শিশুর বগুড়ায় নিজের শ্যালো মেশিন সেচ ঘরের পাশ থেকে কৃষকের লাশ উদ্ধার বগুড়ার সাবেক এমপি শরিফুল ইসলাম জিন্নাহ গ্রেপ্তার বগুড়ায় এক ব্যক্তিকে কুপিয়ে জখম

**খাগড়াছড়িতে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালিত**

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ১০১ বার পড়া হয়েছে

**মোঃ মুবিনুল ইসলাম, খাগড়াছড়ি প্রতিনিধি।।**

সারাদেশের মতো খাগড়াছড়িতেও ‘ন্যায়বিচার প্রতিষ্ঠা ও মানবাধিকার রক্ষার’ দাবিতে পালিত হয়েছে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি। বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে খাগড়াছড়ি জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আয়োজনে আইনজীবী সমিতি প্রাঙ্গণ থেকে একটি পদযাত্রা বের হয়। পদযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে এসে এক প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, বর্তমান হাসিনা সরকারের আমলে আইনজীবী, রাজনৈতিক কর্মী, ছাত্রসহ সাধারণ জনগণের ওপর একের পর এক মব জাস্টিস ও দমন-পীড়ন চালানো হয়েছে। তাঁরা বলেন, ২০২৪ সালের ৩১ জুলাই হত্যাকাণ্ড, গুম, রাজনৈতিক মামলা ও হামলার প্রতিবাদ এবং কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষাপটেই এই কর্মসূচির সূচনা ঘটে, যা আজ ‘মার্চ ফর জাস্টিস’ হিসেবে পালিত হচ্ছে।

বক্তারা আরও বলেন, ন্যায়বিচার ছাড়া কোনো রাষ্ট্র টেকসই উন্নয়নের পথে এগোতে পারে না। শাসক শ্রেণি বা ক্ষমতাধর কেউই যেন আইনের ঊর্ধ্বে না থাকে, সে লক্ষ্যে জনগণের ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে।

সমাবেশে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট রিপল চাকমা। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আফছার।

এছাড়াও বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু, বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু, সংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বেদারুল ইসলাম প্রমুখ।

পদযাত্রা ও প্রতিবাদ সমাবেশে আইনজীবী ফোরামের সদস্যদের পাশাপাশি জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, জিয়া পরিষদ, পৌর বিএনপি ও উপজেলা বিএনপির নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এছাড়াও ন্যায়বিচার বঞ্চিত সাধারণ জনগণও কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট