1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
খিল ক্ষেত থানা পুলিশ অভিযানে টাকা ধার নিতে গিয়ে গণধর্ষণের শিকার এক নারী; মামলার এজাহারনামীয় দুই আসামিকে গ্রেফতার - নব দিগন্ত ২৪
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
সর্বশেষ :
রাজৈরে সাংবাদিকের মাতৃবিয়োগে দোয়া মাহফিল ডিমলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে একই পরিবারের দুই শিশুর মৃত্যু নওগাঁ জেলা পুলিশের গত মধ্যরাতে বড় ধরনের মাদকবিরোধী অভিযান : বিপুল পরিমাণ মাদকদ্রব্য ৯০ কেজি গাজা (যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা), সহ দুইজন বড় মাদক ব্যবসায়ী গ্রেফতার সলঙ্গায় জমে উঠেছে কোরবানীর গরু- ছাগলের হাট জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য বেনাপোল বড়আঁচড়ায় ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী হৃদয়ের ১০ বছর কারাদণ্ড

খিল ক্ষেত থানা পুলিশ অভিযানে টাকা ধার নিতে গিয়ে গণধর্ষণের শিকার এক নারী; মামলার এজাহারনামীয় দুই আসামিকে গ্রেফতার

মোশাররফ হোসেন মনা
  • প্রকাশিত: শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ৯৯ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
টাকা ধার নিতে গিয়ে গণধর্ষণের শিকার হওয়া এক নারীর দায়েরকৃত মামলার এজাহারনামীয় দুই আসামিকে গ্রেফতার করেছে ডিএমপির খিলক্ষেত থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ আক্কাছ আলী (৪৪) ও ২। আমানুল্লাহ ভূইয়া (৪৫) ।

খিলক্ষেত থানা সূত্রে জানা যায়,গত (১৪ জুন ২০২৫ খ্রিঃ) সন্ধ্যা আনুমানিক ০৭.১৫ ঘটিকায় ভিকটিম তার প্রতিবেশী আক্কাছ আলীর কাছে এক হাজার টাকা ধার নিতে যায়। আক্কাছ আলী টাকা দেওয়ার কথা বলে তাকে আমান উল্লাহ ভূইয়ার বাড়ীতে নিয়ে যায়। সেখানে গিয়ে কিছু টাকা কম আছে বিধায় তা সংগ্রহ করার কথা বলে রুমে বসে অপেক্ষা করতে বলে। ভিকটিম রুমে প্রবেশ করলে কৌশলে দরজা বন্ধ করে পালাক্রমে আক্কাছ ও আমানুল্লাহ জোরপূর্বক ভিকটিমকে ধর্ষণ করে । একপর্যায়ে ভিকটিম আনুমানিক রাত ০৮:৩০ ঘটিকায় জোড়পূর্বক দরজা খুলে তার নিজ বাড়িতে চলে যায় এবং অসুস্থ হয়ে পরে।পরবর্তীতে ১৯ জুন ২০২৫ খ্রি. ০০.৩৫ ঘটিকায় ভিকটিমের অভিযোগের প্রেক্ষিতে খিলক্ষেত থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করা হয়।

থানা সূত্রে আরো জানা যায়, মামলা রুজুর পর তথ্য ও প্রযুক্তির সহায়তায় দ্রুত অভিযুক্তদের অবস্থান সনাক্ত করতে সক্ষম হয় খিলক্ষেত থানা পুলিশ। এরপর থানা পুলিশের চৌকস টিম অভিযান পরিচালনা করে ১৯ জুন ২০২৫ খ্রিঃ ভোর আনুমানিক ০৫.৩৫ ঘটিকায় খিলক্ষেত থানা ধীন বরুয়া পারুলিয়া এলাকা হতে আসামীদ্বয়কে গ্রেফতার করা হয়।

থানা সূত্রে জানা যায়, গ্রেফতারের পর তাদেরকে জিজ্ঞাসাবাদে তারা ধর্ষণের কথা স্বীকার করেছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট